দুধ দিয়ে গোসল করে ব্রাজিল শিবিরে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৮:৫৯ পিএম

শেরপুরে আর্জেন্টিনার এক সমর্থক ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হয়েছেন। সোমবার রাতে জেলা শহরের চাপাতলি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আর্জেন্টিনা সমর্থক শিবু সম্প্রতি দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। পরে তার বন্ধু ও ব্রাজিলের সমর্থকেরা তাকে ১০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল শিবিরে বরণ করে নেন।

এ সময় ব্রাজিল সমর্থক মেহের খান অপু, আব্দুল্লাহ আল নাইম, রায়হান ইসলাম রাব্বী, জাকির হোসেনসহ ১০ থেকে ১২ জন উপস্থিত ছিলেন। তারা নতুন সমর্থককে স্বাগত জানান।

দল পরিবর্তনের কারণ সম্পর্কে একটি ভিডিও বার্তায় শিবু বলেন, ‘আমি মূলত লিওনেল মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করতাম। কিন্তু এখন মনে হচ্ছে, এটিই হয়তো মেসির শেষ বিশ্বকাপ। বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত খেলোয়াড়ও নেই। তাই দলটির প্রতি আগের মতো আস্থা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সবসময়ই আমার ভালো লাগে। নেইমার আমার প্রিয় খেলোয়াড়দের একজন। এসব কারণেই আমি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।’

ব্রাজিল সমর্থক আলিম বলেন, ‘প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে শিবু ভাইকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হিসেবে বরণ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করতেন। তবে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ পর্যায় এবং বর্তমান দল নিয়ে তার মূল্যায়নের কারণে তিনি নতুন সিদ্ধান্ত নিয়েছেন।’

ব্রাজিল সমর্থক জাকির হোসেন বলেন, ‘শিবুর এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে এ ধরনের দলবদল অস্বাভাবিক নয়। তিনি এখন আমাদের ব্রাজিল শিবিরের অংশ।’

অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক মনির হোসেন দাবি করেন, ‘কোনো প্রকৃত আর্জেন্টিনা সমর্থক ব্রাজিলের সমর্থক হতে পারেন না। এটি পরিকল্পিত একটি ঘটনা।’

বিশ্বকাপের উন্মাদনার মধ্যে শেরপুরের এই ব্যতিক্রমী দলবদলের ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে...
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ নিয়ে বিরোধের জেরে বিএনপিপন্থী আইনজীবীদের দুই গ্রুপের মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 
একটি শিশু হারিয়ে গেলে পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। অনেকেই বুঝতে পারেন না কী করা উচিত, কোথায় যাওয়া উচিত। আর ঠিক এই আতঙ্কের মুহূর্তেই নষ্ট হয়ে যায় সবচেয়ে মূল্যবান সময়। পুলিশ সদর দপ্তর বলছে, চলতি...
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি হলেও কর্মী নিয়োগের লাইসেন্স মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সীমিত এজেন্সির কারণে বাড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। খরচও বাড়তে পারে কর্মীদের।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর