শেরপুরে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পর্যটনকেন্দ্র গজনী অবকাশের একটি পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭০ শিক্ষার্থী, তিন শিক্ষক, দুজন স্টাফ এবং খাবারের দায়িত্বে থাকা দুজন কর্মচারীসহ মোট ৭৭ জনের একটি দল গজনী অবকাশকেন্দ্রে বেড়াতে আসে। পরে তারা কয়েকটি দলে ভাগ হয়ে পর্যটনকেন্দ্রের আশপাশের পাহাড়ে ঘুরতে যান।

এর মধ্যে আট শিক্ষার্থীর একটি দল অবকাশকেন্দ্রের একটি পাহাড়ে উঠলে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র হাতে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে বেঁধে মারধর করা হয়। পরে তাদের কাছে থাকা মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান বলেন, ‘আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৭০ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, দুজন স্টাফ ও খাবারের দায়িত্বে থাকা দুজন কর্মচারী শুক্রবার সকালে অবকাশকেন্দ্রে আসি। পরে কয়েকটি দলে ভাগ হয়ে আশপাশের পাহাড়ে ঘুরতে যাই। আমাদের আটজনের একটি দল পাহাড়ে উঠলে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র হাতে কয়েকজন দুর্বৃত্ত আমাদের আটক করে বেঁধে ফেলে। পরে আমাদের মুঠোফোন, মানিব্যাগ ও টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়। অবকাশকেন্দ্রে ফিরে স্থানীয়দের সহায়তায় অন্যদের সঙ্গে একত্রিত হই।’

গজনী অবকাশ পর্যটনকেন্দ্রের কেয়ারটেকার ক্লেমেন রাখসাম বলেন, ‘আমরা পিকনিক পার্টির সবাইকে দুর্গম পাহাড় ও জঙ্গলের দিকে যেতে নিষেধ করেছিলাম। তারপরও তারা সেখানে গিয়েছিলেন। ছিনতাইয়ের ঘটনার পর থানায় খবর দিই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, ‘ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক পাহাড়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে দুর্বৃত্তরা দুর্গম পাহাড়ে চলে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। অবকাশকেন্দ্রে পুলিশের সদস্যরা অবস্থান করছেন। ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীরা এজাহার দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘বিষয়টি জানার পর খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, ঘটনাটি অবকাশকেন্দ্রের বাইরে পাহাড়ে ঘটেছে। সেখানে যেতে স্থানীয়রা শিক্ষার্থীদের নিষেধ করেছিলেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে ইলিয়াস ফকির (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। 
নাটোরের লালপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক শান্ত ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সালামপুর খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়। 
খুলনার রূপসায় মো. জাকির হোসেন নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকায় তাকে গুলি করা হয়। 
ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬...
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার কিশোরী লাল রায় চৌধুরী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হান খানকে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি। তিনি আরও বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
লোডিং...

এলাকার খবর