যমুনায় নিখোঁজের ৩ দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম

সিরাজগঞ্জের চৌহালীতে বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ করতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজের ৩ দিন পর শ্রমিক আকোব্বর আলীর (৬০) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

রোববার বিকেল ৩টায় উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন যমুনা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্বজন ও নৌ পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে।

আকোব্বর আলী কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার কোমরভোগ গ্রামের কাছেদ আলীর ছেলে।

গত বৃহস্পতিবার উপজেলার জোতপাড়া এলাকায় বিকেলে যমুনায় নৌকা ঘোরানোর সময় হালের বাড়ি লেগে নদীতে পড়ে নিখোঁজ হন আকোব্বর। নিখোঁজের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। দুই দিনেও খুঁজে না পাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করেন তারা।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামছুল হক বলেন, ‘জোতপাড়া এলাকায় বাঁধের কাজ করতে আসা এক শ্রমিক নৌকা থেকে পড়ে গত তিন দিন আগে নিখোঁজ হন। আজ বিকেলে জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন যমুনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করি।’

দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
অস্তিত্ববিহীন আর দীর্ঘদিন বন্ধ থাকা চালকল থেকেই চাল সরবরাহ করা হচ্ছে সরকারকে। বছরের পর বছর এমন ঘটনাই ঘটছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। অভিযোগ উঠেছে, খাদ্য বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে ভুয়া...
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপন হয়েছে সোলার প্ল্যান্ট। এতে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কমেছে গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা ও বিদ্যুৎ...
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এতে আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শনিবার রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর