আচরণবিধি লঙ্ঘন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নৌকার প্রার্থীকে শোকজ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১০:৪৯ পিএম

নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী চয়ন ইসলাম এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালযয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজমকে আদালতে তলব করা হয়েছে। 

শনিবার তাদেরকে যুগ্ম জেলা জজ ও দায়রা জজের নিকট সশরীরে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে। 

শুক্রবার সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা মো. মামুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাদের তলব করা হয়।

চিঠিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের উপস্থিতিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যালয় ব্যবহার করে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজমসহ উপস্থিত অন্যান্য শিক্ষকগণকে ব্যবহার করে গত ৩ ডিসেম্বর নির্বাচনী কর্মসূচী বা কর্মকাণ্ড পরিচালনা করে। 

এতে বলা হয়, তাদের এই নির্বাচনী প্রচারকার্য ৪ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়। যার দ্বারা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৪(১) নং এবং ১৪(২) নং বিধি লঙ্ঘিত হয়েছে। 

এমতাবস্থায়, আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ প্রেরণ করা হবে না এই মর্মে আগামী শনিবার ৬ জানুয়ারি বিকেল ৩টার মধ্যে শাহজাদপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এর কার্যালয়ে ব্যক্তিগতভাবে বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখা প্রদানের জন্য অনুরোধ করে। 

এছাড়াও উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজমকে লিখিত ব্যাখার সাথে উক্ত নির্বাচনী প্রচার কার্য বা নির্বাচনী কর্মসূচীতে উপস্থিত অংশগ্রহণকারী শিক্ষকদের নামের একটি তালিকা সরবরাহের জন্যও বলা হয়। 

উল্লেখ্য, ৩ ডিসেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আওয়ামীলীগ প্রার্থী চয়ন ইসলাম নির্বাচনী মত বিনিময় সভা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি শাহ আযম শান্তনু উপস্থিত ছিলেন। পরে সেখানে নৌকার পক্ষে ভোট চেয়ে গান এবং শ্লোগান দেওয়া হয়। মত বিনিময় সভার পরে নির্বাচনী প্রচারে নামে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শিক্ষকরা। এই ঘটনায় বৃহস্পতিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রক্টরসহ ৩ শিক্ষককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল নির্বাচন অনুসন্ধান কমিটি। 

দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
কাপড় উৎপাদনের খরচ বাড়ায় লোকসান গুনছেন সিরাজগঞ্জের তাঁতিরা। বাজারে দাম না পাওয়ায় পুঁজি হারিয়ে বন্ধ হয়েছে অন্তত ১ লাখ তাঁত। তবে কর্মকর্তারা বলছেন, ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে বেশ কিছু উদ্যোগ...
অস্তিত্ববিহীন আর দীর্ঘদিন বন্ধ থাকা চালকল থেকেই চাল সরবরাহ করা হচ্ছে সরকারকে। বছরের পর বছর এমন ঘটনাই ঘটছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। অভিযোগ উঠেছে, খাদ্য বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে ভুয়া...
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপন হয়েছে সোলার প্ল্যান্ট। এতে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কমেছে গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা ও বিদ্যুৎ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
লোডিং...

এলাকার খবর