পাবনায় মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ পিএম

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পশ্চিমপাড়ায় শ্রী শ্রী ভদ্রা কালীমাতা মন্দিরে রাতের আঁধারে তিনটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক কুটিশ্বর দেব বলেন, ‘সোমবার দিবাগত রাতে মন্দিরের তালা না ভাঙতে না পেরে বাহির থেকে জানালার গ্রিল কাটা হয়। এরপর শাবল বা লোহার রড জাতীয় কিছুর আঘাতে মহাদেবসহ তিনটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। সকালে পূজারিরা মন্দিরের প্রতিমা ভাঙচুর দেখে বিষয়টি আমাকে অবহিত করে।’ 

কুটিশ্বর দেব আরও বলেন, ‘দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে প্রয়োজনে দুর্গাপূজা বন্ধ করে দেওয়া হবে।’

এদিকে চাটমোহর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্ত্তী এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নাশকতাকারীকে কোনো ছাড় দেওয়া হবে না।’

গাজীপুরের টঙ্গীতে এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিক্ষক রাব্বি হোসেনের (২৫) বিরুদ্ধে নয় বছর বয়সী ওই...
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় সরকারি সার বিতরণের সময় হট্টগোল ও ভাঙচুর করে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে এ ঘটনা হয়।
কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর...
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ব্যাটারিচালিত ভ্যানে চলাচলের সময় মায়ের কোল থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাকে পাসপোর্ট দেওয়ার সুপারিশ করেছে যুক্তরাজ্যের ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। আজ সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য দিয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত আনার বিষয়ে সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন- দুদক। দুর্নীতির মামলায় ৩৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২৮৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ...
জামালপুরে কৃষি জমির উর্বরতা কমে যাওয়ায় উৎপাদন নিয়ে বিপাকে কৃষকরা। অতিরিক্ত সার, কীটনাশক দিতে হচ্ছে, বাড়ছে সেচের খরচও। সে তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত ফলন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর