শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না, ফিরতে হবে বন্দি বিনিময় চুক্তিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে নতুন পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ সোমবার দুপুরে রাজধানীতে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

দেশের আদালতে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন বলে আজ খবর দিয়েছে রয়টার্স। ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ–সংক্রান্ত আবেদন করেছেন তিনি।

রয়টার্স জানিয়েছে, ছাত্র–জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা। ভারতে থাকা শেখ হাসিনার এ পদক্ষেপকে তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ওই প্রসঙ্গে বলেন, শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি ভারত থেকে দেশে ফিরতে চাইলে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময়ে চুক্তির আওতায় ফিরতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর বিষয়ে ব্রিটিশ ল ফার্মের আবেদন যাচাই করবে সরকার। তবে শেখ হাসিনা যেহেতু সন্ত্রাসী, তার জন্য কোনো পাসপোর্ট ইস্যু করবে না বাংলাদেশ সরকার।

শেখ হাসিনার সুষ্ঠু বিচার প্রক্রিয়া নিশ্চিতের আহ্বান জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কাছে লেখা দেশটির ৫ এমপির আবেদর আমলে নেওয়ার কোনো কারণ দেখেন না বলেও এ সময় জানিয়েছেন হুমায়ুন কবির।

লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠিটি পাঠান। ওই চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। 

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদন করার যে খবরটি ছড়িয়েছে সে বিষয়ে শুনেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এর আইনি দিক খতিয়ে দেখা...
৩ দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন এডিনবার্গের ডাচেস সোফি হেলেন। ৯ থেকে ১১ নভেম্বর তার এই সফরে নারীর ক্ষমতায়ন, যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার বিষয়টি গুরুত্ব পাবে।
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে...
দীপাবলি ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি সপ্তাহে কয়েক দফা বন্ধের মুখে পড়েছে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল। এতে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে বিভিন্ন...
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টো তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এছাড়া হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে তারা।
রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত রাজধানীর ১০টি স্পটে অন্তত ১৮টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এর মধ্যে এসবি অফিস এলাকাসহ আর একাধিক থানাও রয়েছে। আগুনও দেওয়া হয়েছে একাধিক বাসে।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় (মেনা) ইন্টারনেট সংযোগের ঘাটতি কমানো এবং বৈশ্বিক টেলিযোগাযোগ মানদণ্ডে সমন্বয়ের আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) দোহা ২০২৬। কাতারের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর