পাবনায় অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম

পাবনার চাটমোহরে অপহৃত মাদ্রাসাছাত্র রমজান আলী (১৩) কে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় অপহরণকারী চক্রের সদস্য মেহেদী হাসান সাগর (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার রাতে ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ এলাকা থেকে অপহৃতকে রমজান আলীকে উদ্ধার করা হয়। পরে আজ রোববার দুপুরে ঈশ্বরদী রেলস্টেশন এলাকা থেকে অপহরণকারী সাগরকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে পাবনা র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

অপহৃত শিক্ষার্থীর রমজান আলী চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামের আকু মোল্লার ছেলে ও চড়ইকোল দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র। অন্যদিকে গ্রেপ্তারকৃত অপহরণকারী হলেন, নওগাঁ সদর উপজেলার দুবলাহাটি গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে মেহেদি হাসান সাগর (২৫)।

র‍্যাব কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, রমজান আটঘরিয়া থানাধীন তার নানা বাড়ি যাওয়ার কথা বলে গত বুধবার নিজ বাড়ি থেকে বের হয়। ঐদিন সন্ধ্যায় ভিকটিমের পরিবার জানতে পারে রমজান আলী তার নানা বাড়ি যায়নি। অনেক খোঁজাখুঁজির পর ওইদিনই রাতে অজ্ঞাতনামা মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের মাকে তার ছেলেকে ফিরে পেতে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা ময়না খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার চাটমোহর থানায় অজ্ঞানামা ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে রমজান আলীকে উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব।

র‍্যাব কমান্ডার আরও জানান, এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-২ পাবনা ও সিপিএসসি বগুড়ার একটি যৌথ আভিযানিক দল বড়াল ব্রিজ এলাকা হতে অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা কৌশলে পালিয়ে যায়।

পরে রোববার দুপুরে ঈশ্বরদী রেলস্টেশন এলাকা থেকে অপহরণকারী চক্রের এক সদস্য মেহেদি হাসান সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর গ্রেপ্তকরকৃতকে চাটমোহর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

গাজীপুরের টঙ্গীতে এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিক্ষক রাব্বি হোসেনের (২৫) বিরুদ্ধে নয় বছর বয়সী ওই...
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় সরকারি সার বিতরণের সময় হট্টগোল ও ভাঙচুর করে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে এ ঘটনা হয়।
কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর...
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ব্যাটারিচালিত ভ্যানে চলাচলের সময় মায়ের কোল থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাকে পাসপোর্ট দেওয়ার সুপারিশ করেছে যুক্তরাজ্যের ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। আজ সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য দিয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত আনার বিষয়ে সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন- দুদক। দুর্নীতির মামলায় ৩৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২৮৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ...
জামালপুরে কৃষি জমির উর্বরতা কমে যাওয়ায় উৎপাদন নিয়ে বিপাকে কৃষকরা। অতিরিক্ত সার, কীটনাশক দিতে হচ্ছে, বাড়ছে সেচের খরচও। সে তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত ফলন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর