পুলিশের থেকে ছিনিয়ে নেওয়া পাবনার সেই আ. লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম

জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার তিন দিন পর সেই আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওহাব পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

উপজেলার মথুরাপুর এলাকার একটি বাড়ি থেকে আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

ওসি জানান, পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালানো হয়। অভিযানে পৌর সদরের মথুরাপুর বটতলা এলাকার আনসার সরকারের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনার এজাহারভুক্ত আসামি তাঁর ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেপ্তার করা হয়।

এর আগে গত রোববার বিকেলে মথুরাপুর হাইস্কুল মাঠ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার পলাতক আসামি আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ওহাবকে ছিনিয়ে নিয়ে যায় তাঁর সমর্থক ও স্থানীয় নেতা-কর্মীরা।

এ ঘটনায় ওইদিন রাতে সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে ওহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় ৬৪ জন নাম উল্লেখ করে ও দুই থেকে তিন শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই দিন রাতেই যৌথবাহিনীর অভিযানে এক নারীসহ ১৬ জনকে মামলায় গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর