পদ্মায় বেড়াতে গিয়ে নৌকাডুবি, ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৫:১৫ পিএম

পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রী মৃত্যু হয়েছে। নৌকা ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শনিবার সকাল দশটায় তাদের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ ও ডুবুরি দল।

এর আগে শুক্রবার বিকেল ৬টার দিকে নৌকা ডুবির ঘটনা ঘটে। সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৩) ও তাঁর স্ত্রী মৌ আক্তার (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার সাতবারিয়ায় কাঞ্চন পার্কে পদ্মা নদী এলাকায় বেড়াতে যান বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ। এক পর্যায়ে ২০ থেকে ২৫ জন শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় উঠেন। সেই নৌকায় ওই দম্পতিও উঠেন। নদীর মাঝখানে গেলে স্রোতে হঠাৎ করে ডুবে যায় নৌকাটি। ন্থানীয়দের সহায়তায় সবাই নদী পার হতে পারলেও ওই দম্পতি নিখোঁজ হয়।

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, ‘খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। গতকাল শুক্রবার তাদের সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। সকাল দশটার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।’

‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। জনস্বার্থে হিউম্যান রাইটস...
লোডিং...

এলাকার খবর