কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 

জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা আদালত অবমাননার আবেদন এবং বেলার পক্ষ থেকে কার্যক্রম বন্ধ করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। 

একইসঙ্গে ওই এলাকায় নির্মাণ কাজ পরিচালনা করা কেন অবৈধ ঘোষণা করা হবে না– জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 

শুনানিতে বেলার আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত এলাকাটি ইকোলজিক্যাল ক্রিটিকাল এরিয়া এলাকার অন্তর্ভুক্ত, এখানে কাজের আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন হয়। কিন্তু যারা এই নির্মাণ কাজ করছেন তারা শুধুমাত্র ভূমি ব্যবহারের অনুমতি নিয়েছেন এবং কাজ শুরু করেছেন যেটা সম্পূর্ণ অবৈধ। 

বেলার আইনজীবী আরও বলেন, সমুদ্র সৈকতের ৩০০ মিটার পর্যন্ত কোন ধরনের নির্মাণ কাজ নিষিদ্ধ, তা সত্ত্বেও পৌরসভা সড়ক নির্মাণ কাজ করছে।

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে মদের বারে মারামারির ঘটনায় এখন পর্যন্ত দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কক্সবাজার সমুদ্রসৈকতের নাজিরারটেক পয়েন্টে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে বিদেশি পর্যটকবাহী একটি ট্রলার ভেঙে ডুবে গেছে। এ ঘটনায় নিউজিল্যান্ডের একই পরিবারের তিন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে জং নামের...
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতালের কাজ পরিদর্শনে গিয়ে জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুতুপালং ক্যাম্প-৩-এ আইওএম...
২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন নুসরাত। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা প্রত্যাহারে রাজি না...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর