পাবনায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন কিশোরী নিহত

আপডেট : ৩০ মে ২০২৫, ০৫:৪৯ পিএম

পাবনার চাটমোহরে ট্রেনের নিচে কাটা পড়ে বন্যা খাতুন (১৭) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরী নিহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের জগতলা এলাকায় এই দুর্ঘটনা হয়।

নিহত ওই কিশোরী উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথূলী গ্রামের মৃত আরজান আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় বন্যা খাতুন। এরপর থেকে তার কোনো খোঁজ ছিল না। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটী এক্সপ্রেস ট্রেনটি চাটমোহর স্টেশন অতিক্রম করে জগতলা এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে বন্যার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

তবে প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম নামের স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘জঙ্গলের ভেতর থেকে হঠাৎ ওই কিশোরী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এমন বীভৎস ঘটনা দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যায়।’

এ ব্যাপারে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নাই। খোঁজ নিয়ে দেখছি।’

গাজীপুরের টঙ্গীতে এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিক্ষক রাব্বি হোসেনের (২৫) বিরুদ্ধে নয় বছর বয়সী ওই...
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় সরকারি সার বিতরণের সময় হট্টগোল ও ভাঙচুর করে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে এ ঘটনা হয়।
কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর...
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ব্যাটারিচালিত ভ্যানে চলাচলের সময় মায়ের কোল থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাকে পাসপোর্ট দেওয়ার সুপারিশ করেছে যুক্তরাজ্যের ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। আজ সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য দিয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত আনার বিষয়ে সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন- দুদক। দুর্নীতির মামলায় ৩৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২৮৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ...
জামালপুরে কৃষি জমির উর্বরতা কমে যাওয়ায় উৎপাদন নিয়ে বিপাকে কৃষকরা। অতিরিক্ত সার, কীটনাশক দিতে হচ্ছে, বাড়ছে সেচের খরচও। সে তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত ফলন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর