জামায়াত আমিরের আগমন উপলক্ষে নির্মিত তোরণ ভেঙে দিল প্রশাসন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নির্মিত একটি তোরণ অপসারণ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বুধবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে বাঁশ ও কাপড় দিয়ে নির্মিত তোরণটি ভেঙে ফেলা হয়। 

ঘটনাস্থলে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সংসদ নির্বাচনের প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধিতে তোরণ নির্মাণ নিষিদ্ধ। আমরা খবর পেয়ে বিশ্বরোড মোড় এলাকায় গিয়ে একটি তোরণ দেখতে পাই। কিন্তু সংশ্লিষ্ট কাউকে সেখানে না পেয়ে আমরাই সেটি অপসারণ করেছি।

তোরণটি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নির্মাণ করা হয়েছিল। আগামীকাল বৃহস্পতিবার তিনি চাঁপাইনবাবগঞ্জ সফরে আসবেন। 

এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ বলেন, ‘উনার সফরও নির্বাচনী জনসভা উপলক্ষে এবং নির্বাচনেরই অংশ। কাজেই সফর উপলক্ষে তোরণ নির্মাণ আচরণবিধির লঙ্ঘন।’

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির গোলাম রাব্বানী বলেন, ‘আমিরে জামায়াতের প্রোগ্রামের তোরণ এভাবে ভেঙ্গে ফেলা ঠিক হয়নি। সারাদেশেই উনি সফর করছেন এবং সব জায়গায় এমন তোরণ নির্মাণ করা হচ্ছে। সেগুলো থাকতে পারলে আমাদের এখানে কেন থাকতে পারবে না। এরপরও তোরণটি এভাবে ভেঙ্গে ফেলার আগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন সংশ্লিষ্টরা।' 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মোহাম্মদ আখতারুজ্জামানকে ১ দিনের রিমান্ড দেওয়া...
সরকারি কাজে বাধাদানের মামলায় জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর