চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগরে এ ঘটনা ঘটে। 

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগরে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- হাউসনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি খাতুন ও তাদের মেয়ে লিমা খাতুন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। 

ওসি মতিউর রহমান বলেন, সকালে নিজ বাড়ি সংলগ্ন একটি দোকানঘর খুলছিলেন মিলি খাতুন। এ সময় বিদ্যুতায়িত হন তিনি। তাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে লিমা খাতুনও বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। প্রায় পাঁচ মাসের জমা হওয়া এসব টাকার পাশাপাশি পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপা ও...
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের একদিন পর মো. সাম্মত আলী (৭০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ থাকার পর আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার চক ঢাকিরকান্দা গ্রাম থেকে...
৬ দিন সাগরে ভেসে থাকার পর কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে মালয়েশিয়াগামী ট্রলার থেকে নারী-শিশুসহ ২৭ জনকে উদ্ধার করেছে পুলিশ। 
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুইজনের মধ্যে পাশা (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। তাঁর শরীরের ৮৭ শতাংশ দগ্ধ এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসাধীন ছিলেন।
আজ ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক। রাজধানীতে আয়োজিত বৈঠকে গঙ্গা ও পদ্মার পানি বণ্টন নিয়ে তথ্য বিনিময় করবেন দুই দেশের প্রতিনিধিরা। তবে গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তির...
বাংলাদেশের ফুটবল উন্নয়নে ভূমিকা রাখতে দেশে আসছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রতিনিধি দল। দুই দিনের সফরে বাংলাদেশে আসার কথা তাদের। আগামী ২৪ ও ২৫ নভেম্বরের সেই সফরে বাংলাদেশের ফুটবল...
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে একটি মিষ্টি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন আহত হয়েছেন। আজ রোববার স্থানীয় উদ্ধার ও অনুসন্ধান সংস্থার কর্মকর্তা রিজকি দিউয়ান্তো এক বিবৃতিতে এ তথ্য...
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর