সারের ডিলার নিয়োগে অনিয়ম হলে ৩ মাসের মধ্যে পুনর্বিবেচনা: কৃষিমন্ত্রী

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ পিএম

যে সব সার ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং নিয়োগে অনিয়ম হয়েছে আগামী তিন মাসের মধ্যে তাদের তদন্ত করে পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় ‘বস্তায় আদা চাষ ও অসময়ে নিরাপদ টমেটো চাষ’ প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। 

কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি কৃষিপ্রেমী সরকার। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় থেকেই কৃষিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল।’

এ সময় সার সংকটের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘দেশে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী দিনের চাহিদা মেটাতে পর্যাপ্ত সার মজুতও রয়েছে। আগামী মাসে আরও বেশি সার বরাদ্দ দেওয়া হয়েছে।’ 

ভবিষ্যতেও সারের সংকট হবে না বলে আশ্বস্ত করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পরে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

এতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, জেলা প্রশাসক আবু সালেহ মুসা জঙ্গী সহ কৃষি বিভাগ ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা।

নড়াইলের লোহাগড়ায় মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার  দুপুরে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ হত্যাকাণ্ড হয়। 
রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা হয়।
মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার মধ্য কামারগাঁও এলাকার ঋষিবাড়ি শ্মশানের পাশের মনাই মৃধার পুকুর থেকে মরদেহটি...
ইয়েমেনের হুতিদের হামলার মুখে প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের সহযোগিতা চুক্তি করেছে সৌদি আরব ও সিরিয়া। বুধবার সৌদি রাজধানী রিয়াদ সফরকালে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন...
এক মাসের ব্যবধানে দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আরেক দফা বেড়েছে। এবার ৬ টাকা ৩২ পয়সা বেড়ে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ...
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে বড় ব্যবধানে হারিয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছেন ডেমোক্র্যাটরা। ফলে আগামী জানুয়ারি থেকে কংগ্রেসে ট্রাম্পের...
রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের একটি বাসায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আপন বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর