হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২-এর বিচারক আনোয়ারুল হক এই আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার।

তিনি জানান, মামলার তদন্ত শেষে পিবিআই যে প্রতিবেদন জমা দিয়েছে, তাতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সেই তদন্ত প্রতিবেদন আমলে নিয়েই আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এরপর প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে।

হিরো আলম এসব অভিযোগ অস্বীকার করলে গত ২১ এপ্রিল ২০২৫ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন সাদিয়া রহমান মিথিলা। মামলার পর তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে সংস্থাটি অভিযোগের প্রাথমিক সত্যতা পায় বলে আদালত সূত্রে জানা গেছে। এরপর আদালত অভিযোগ গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। 

যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।
সাবেক স্ত্রীর দায়ের করা হত্যাচেষ্টা ও মারধরের মামলায় গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম জামিন পেয়েছেন। শনিবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল...
সাবেক স্ত্রী রিয়া মনির মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর হাতিরঝিল থানা-পুলিশ।
রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর