চাঁপাইনবাবগঞ্জে দুই শতাধিক বাঁশের লাঠিসহ জামায়াতের তিন কর্মী আটক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩ এএম

চাঁপাইনবাবগঞ্জে দুই শতাধিক বাঁশের লাঠিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের জোড়গাছী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক তিনজনই জাময়াতে ইসলামীর কর্মী বলে জানিয়েছে পুলিশ ও বিএনপি।  

সদর মডেল থানার ওসি নূরে আলম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জোড়গাছী থেকে জামায়াতের তিন কর্মীকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা দুই শতাধিক বাঁশের লাঠি জব্দ করা হয়। আটককৃতরা জামায়াতের কর্মী হলেও দলে তাদের কোন পদ-পদবী নেই।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে কি ধরণের আইনগত পদক্ষেপ নেওয়া হবে তা তিনি ঠিক করবেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী হারুনুর রশীদ অভিযোগ করেন, জামায়াত কর্মীরা নির্বাচনে বিশৃঙ্খলা ঘটাতে বাঁশের লাঠি প্রস্তুত করছিলো। স্থানীয়রা তাদের তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে বিএনপির পক্ষ থেকেও আমার প্রশাসনকে বিষয়টি অবহিত করি।

এর আগে বিকালে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের পরজিপাড়ায় বাঁশের লাঠি প্রস্তুতের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে জামায়াতের কর্মীরা লাঠি প্রস্তুত করছেন বলে অভিযোগ উঠে।

এ ব্যাপারে জামায়াতের শিবগঞ্জ উপজেলা শাখার আমির সাদিকুল ইসলাম বলেন, পতাকা টাঙানোর জন্য লাঠিগুলো প্রস্তুত করা হচ্ছিল। কোন বিশৃঙ্খলা ঘটানোর জন্য নয়।

তবে জোড়গাছী এলাকায় লাঠিসহ তিন জনকে আটকের ঘটনায় জামায়াতের ইসলামীর নেতাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ বলেন, বিষয়গুলো আমরা খোঁজ নিচ্ছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছে।

সংসদ ভবন এলাকা ছেড়ে গেলেও বুধবার দুপুরে ফের বিক্ষোভের ঘোষণা দিয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে তারা দিনের মতো কর্মসূচি সমাপ্ত করে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ ওই ব্যক্তিদের নিজস্ব...
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। আজ মঙ্গলবার বিকেল ৬টার দিকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। 
গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। শহরের চৌমাথায় একই সময়ে পৃথক দুই দল সমাবেশ আহ্বান করায় সংঘর্ষ এড়াতে এই পদক্ষেপ নিয়ে প্রশাসন।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর