মেডিকেল কলেজে শিক্ষার্থীকে গুলির ঘটনায় শিক্ষকের ২১ বছর কারাদণ্ড 

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করার ঘটনায় শিক্ষক ডা. রায়হান শরীফকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। 

আপডেট : ১৮ মে ২০২৬, ০৫:০৬ পিএম

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করার ঘটনায় শিক্ষক ডা. রায়হান শরীফকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। 

রায়ে অস্ত্র আইনের দুটি ধারায় রায়হান শরীফকে এই সাজা দেওয়া হয়। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রফিক সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ মার্চ ক্লাস চলাকালীন তুচ্ছ ঘটনায় শিক্ষার্থী তমালের পায়ে গুলি করেন কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডা. রায়হান শরীফ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রায়হান শরীফকে আটক করে এবং তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৮১ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন ও দুটি ছোরা উদ্ধার করে। 

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলার বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত এই রায় দেন।

 

বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ আম উৎপাদন হলেও পূরণ হয়নি রপ্তানির লক্ষ্যমাত্রা। এতে করে হতাশ চাষি ও ব্যবসায়ীরা। তাদের আভিযোগ, বিভিন্ন কারণে এবার আম রপ্তানি হয়েছে গত বছরের তুলনায় এক–ষষ্ঠাংশ।...
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে সে ছাদ থেকে নিচে পড়ে গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
‘এনসিপি বয়কট’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে মিছিল-সমাবেশ করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। পাশাপাশি আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে দেওয়া...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর