চাঁপাইনবাবগঞ্জে আমের ভালো ফলন হলেও পূরণ হয়নি রপ্তানির লক্ষ্যমাত্রা

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম

চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ আম উৎপাদন হলেও পূরণ হয়নি রপ্তানির লক্ষ্যমাত্রা। এতে করে হতাশ চাষি ও ব্যবসায়ীরা। তাদের আভিযোগ, বিভিন্ন কারণে এবার আম রপ্তানি হয়েছে গত বছরের তুলনায় এক–ষষ্ঠাংশ। অথচ রপ্তানির আশায় অতিরিক্ত অর্থ খরচ করে উত্তম কৃষি চর্চার মাধ্যমে আম উৎপাদন করেছিলেন চাষিরা। 

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জে প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়েছে এ বছর। এরই মধ্যে উৎপাদনের ৯০ শতাংশ আম বাজারজাত করা হয়েছে। তবে এ বছর আম থেকে রপ্তানি আয় একেবারেই তলানিতে। 

চাষি ও ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, উড়োজাহাজের অতিরিক্ত ভাড়া, প্যাকিং হাউসের স্বল্পতাসহ নানা সংকটে এবার আশানুরূপ পরিমাণ আম রপ্তানি করতে পারেননি তারা। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল হালিম বলেন, ‘গত বছর চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৫৩ মেট্রিক টন আম রপ্তানি হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশে। এ বছর রপ্তানি হয়েছে মাত্র ২৬ মেট্রিক টন। আম রপ্তানি কমলেও আগামীতে বাড়বে বলে আশা করি।’

আম চাষি ও ব্যবসায়ীরা বলছেন, গুণগত মানসম্পন্ন আম উৎপাদনের পরও উল্লেখ্যযোগ্য পরিমাণ রপ্তানি না হওয়ায় চাষিরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি দেশ হারাচ্ছে বৈদেশিক মুদ্রা।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর