জয়পুরহাটে পিকআপের চাপায় ২ মোটরসাইকেল আরোহীর নিহত

জয়পুরহাটের ক্ষেতলালে একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা খারিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ০১ জুন ২০২৬, ০৩:০৫ পিএম

জয়পুরহাটের ক্ষেতলালে একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা খারিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- কালাই উপজেলার সড়াইল খন্দকার পাড়া গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৯), হারুঞ্জ গ্রামের শামছুলের ছেলে ফেরদৌস হোসেন (১৩)। আহত সুরাইয়া (১৯) ইমন খন্দকারের স্ত্রী। 

ওসি মুক্তারুল ইসলাম জানান, নিহত ইমন খন্দকার তার স্ত্রী সুরাইয়া ও শালক ফেরদৌস হোসেনকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে পাঁচবিবিতে খালার বাসায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। রাস্তায় খড় থাকায় মোটরসাইকেল পিছলে পড়ে যায়। এসময় চান পাড়া থেকে ছেড়ে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইমন খন্দকার মারা যান।

স্থানীয়রা ফেরদৌস হোসেনকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরাইয়া কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানান ওসি।

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
ক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে...
শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এইচএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় বর ও কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর