রাজশাহী নগরীর জলাশয়ে এডিস মশার লার্ভার অস্বাভাবিক উপস্থিতি

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৪:৫০ পিএম

মশার প্রজনন মৌসুম শুরু হওয়ার আগেই রাজশাহী মহানগরীর বিভিন্ন জলাশয়ে অস্বাভাবিক মাত্রায় বেড়েছে এডিস মশার লার্ভার উপস্থিতি। স্বাস্থ্য বিভাগের জরিপে দেখা গেছে, এক বছরের ব্যবধানে লার্ভার ঘনত্ব প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে, যা ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। ফলে, উদ্বিগ্ন নগরবাসী।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগের জরিপ অনুযায়ী, ২০২৫ সালে এডিস লার্ভার ঘনত্ব সূচক বা ব্রেটো ইনডেক্স ছিল ১০ দশমিক ৬৬; এবছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৬৬-তে। অর্থাৎ প্রজনন মৌসুম শুরুর আগেই লার্ভার উপস্থিতি বেড়েছে প্রায় তিনগুণ। 

বিভাগীয় কীট টেকনিশিয়ান আব্দুল বারী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, ব্রুটো ইনডেক্স ২০-এর বেশি হলে তা ডেঙ্গু সংক্রমণের উচ্চ ঝুঁকি বোঝায়। তাই, বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক।’

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘সাধারণত বর্ষায় এডিসের প্রজনন বাড়ে। তবে মৌসুমের আগেই লার্ভার ঘনত্ব বৃদ্ধিকে অশনিসংকেত হিসেবে দেখছে স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গু মোকাবিলায় এরই মধ্যে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।’

রাজশাহী সিটি করপোরেশন প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে মশকনিধন কার্যক্রম ও সচেতনতামূলক উদ্যোগ জোরদারের করা হবে।’ 

ডেঙ্গু মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সচেতনতা বৃদ্ধিতে জোর সংশ্লিষ্টদের।

ভুক্তভোগী নূর ইসলাম ৩৩ নম্বর ওযার্ড বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বলে জানিয়েছে স্বজনরা। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলের দিকে...
বিদেশি জাতের আম চাষে ঝুঁকছে খাগড়াছড়ির কৃষকরা। পাহাড়ের উপযোগী আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে বিদেশি আম চাষে সাফল্য পাচ্ছেন তারা। দেশি আমের তুলনায় ৫ থেকে ৬ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এসব আম। তবে...
পদ্মা ব্যারেজ প্রকল্প যেভাবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে, একইভাবে টেকনিক্যাল টিমের প্রতিবেদন পাওয়ার পর খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনাও একনেকে অনুমোদন করা...
সদর উপজেলার ছোটশলুয়া বোরিং মাঠে ধানক্ষেতে কাজ করছিলেন শের আলী। এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত...
রাজধানীর ধানমন্ডি থানার ৯/এ নম্বর রোডে একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে রিক্তা (১১) নামের এক শিশু গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টা নাগাদ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল...
রেস্তোরাঁ শিল্পে ভ্যাট বৈষম্য দূর করার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। সব রেস্তোরাঁ-ক্যাটারিং সার্ভিসে ভ্যাট-ট্যাক্স একই রাখার প্রস্তাব মালিক সমিতির। শুক্রবার রাজধানীর বিজয়নগরে সমিতির প্রধান কার্যালয়ে এক...
ঢাকার পল্টনের একটি আবাসিক হোটেলে সৌদি প্রবাসী মো. আল আমিনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে তার সঙ্গে থাকা এক তরুণীকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজধানীর বাজারে চাল, মাছ, মুরগি ও সবজির দাম আবারও বেড়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। জেনে নিন সর্বশেষ বাজার পরিস্থিতি।
লোডিং...

এলাকার খবর