জয়পুরহাটে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামী আটক

জয়পুরহাটে বন্দনা রানী নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, পরকীয়ার জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে স্বামীর পরিবার। পুলিশ স্বামীকে আটক করে তদন্ত শুরু করেছে।

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৪:০১ পিএম

জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে বন্দনা রানী (২৬) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের স্বজনদের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত বন্দনা রানী জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া রাজকুমারের স্ত্রী। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী শ্রী রাজকুমারকে আটক করেছে পুলিশ। 

গতকাল শনিবার ভোররাতে সদর উপজেলার দূর্গাদহ ঢুলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  

নিহতের বড় বোন সাধনা বলেন, ‘বিয়ের পর থেকে রাজকুমার একাধিক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। পরকীয়ার জেরে আমার বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যার সুষ্ঠ বিচার চাই।’

তবে অভিযোগ অস্বীকার করে রাজকুমারের বাবা শ্রী বাবুল বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, তবে তাকে হত্যা করা হয়নি। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের স্বামী রাজকুমারকে আটক করা হয়েছে। আর অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর