রাকসুর ভিপির বক্তব্যে আরটিজেএর নিন্দা, প্রত্যাহার দাবি

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)। একই সঙ্গে অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান আরটিজেএর সভাপতি শ. ম. সাজু এবং সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রাসেল।

বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক সহিংসতার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর রাকসু ভিপি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। এ ধরনের বক্তব্য অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় এবং স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।

আরটিজেএর নেতারা বলেন, সংবাদমাধ্যমের মৌলিক দায়িত্ব হলো জনস্বার্থসংশ্লিষ্ট ঘটনা অনুসন্ধান করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরা। কোনো প্রতিষ্ঠানে সংঘটিত নির্যাতন, সহিংসতা বা অনিয়মের সংবাদ প্রকাশের ফলে যদি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, তবে তার দায় সংশ্লিষ্টদের কর্মকাণ্ডের। কোনোভাবেই সেই দায় সংবাদ প্রকাশকারী সাংবাদিকদের ওপর বর্তায় না।

বিবৃতিতে আরও বলা হয়, একজন ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। কিন্তু সংবাদকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি দেওয়া এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা মুক্ত মতপ্রকাশ, তথ্যপ্রবাহের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

নেতারা বলেন, সাংবাদিকরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ থেকে নয়; বরং পেশাগত দায়িত্ব ও জনস্বার্থের কথা বিবেচনা করেই সংবাদ সংগ্রহ ও প্রকাশ করেন। অতীতের মতো ভবিষ্যতেও কোনো ধরনের ভয়ভীতি বা হুমকির কাছে নতি স্বীকার না করে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন।

বিবৃতিতে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদকে তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
রাজশাহী নগরীতে ক্রমেই বাড়ছে কিশোর অপরাধী চক্রের দাপট। পুলিশের হিসাবে শহরে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের মারধরের ঘটনায় ৪ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার ও ৩ জনকে সতর্ক করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। 
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর