রাজশাহীতে কিশোর গাংয়ের দৌরাত্ম্য

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম

রাজশাহী নগরীতে ক্রমেই বাড়ছে কিশোর অপরাধী চক্রের দাপট। পুলিশের হিসাবে শহরে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে তারা। ঘটছে প্রাণহানিও। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারিবারিক নজরদারি বাড়ানোর তাগিদ অপরাধ বিশ্লেষকদের।

দল বেঁধে মহড়া দেয়া। ফিল্মি স্টাইলে প্রতিপত্তির প্রদর্শন। প্রতিপক্ষের বিরুদ্ধে প্রকাশ্য হামলা। এভাবেই রাজশাহী নগরীতে নিজেদের অবস্থান জানান দিচ্ছে কিশোর অপরাধী চক্রের সদস্যরা। 

গত ২৭ সেপ্টেম্বর নগরীর বাকির মোড়ে টাকা ভাঙানো নিয়ে তুচ্ছ এক ঘটনা কেন্দ্র করে ছুরিকাঘাতে প্রাণ হারান এক দোকানি। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ফয়েজুল কবির বলেন, ‘রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। এদের মধ্যে উল্লেখযোগ্য, টেন স্টার বয়, রাইজিং বয়, অদম্য বালক, গলি বয়, হিটার বয়েজ ও বুলেট গ্যাং। তবে শহরের কিশোর অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মুন্সী ইসরাইল হোসেন বলেন, ‘শুধু আইন প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ।’

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের হিসাবে, রাজশাহী নগরীতে কিশোর অপরাধী চক্রগুলোর সদস্য সংখ্যা পাঁচ শতাধিক।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগ করানোর অভিযোগ উঠেছে। তার কার্যালয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা। মঙ্গলবার বিকেলে উপাচার্য ডা. জাওয়াদুল হক তার বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে এ...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মো. মাহবুবর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে রোববার রাতের হামলার ঘটনা তিন দিনের মধ্যে...
গত ৫ বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী বেড়েছে প্রায় দ্বিগুণ। ফলে শয্যা সংকটে  মেঝে ও বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে শত শত রোগীকে।  সবচেয়ে নাজুক অবস্থা শিশু ওয়ার্ডে। তবে কর্তৃপক্ষ বলছে, জনবল ও...
আওয়ামী লীগের প্রতি সরকারের উদারতার কারণে নিউইয়র্কে ড. ইউনূসকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী নীতির কারণে পুরো...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
সফলভাবে শেষ হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি) ও ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’র যৌথ উদ্যোগে আয়োজিত ১৩তম মৌসুমের ‘এনএসইউ ফার্মাফেস্ট’। একইসঙ্গে...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর