রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম

‎কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।

‎বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

জেলা প্রশাসক বলেন, ‘রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর সাড়ে ১২ টার পর রূপপুরে পৌঁছেছে।’
‎
‎এর আগে, শনিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে রওনা হয়।

‎তিনটি লরিতে ইউরেনিয়াম এবং অপর একটি গাড়িতে অন্যান্য সরঞ্জাম নেওয়া হয়। গাড়িবহরের সঙ্গে রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও ছিলেন। নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।

‎এর আগে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রকল্প সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিং কাজের জন্য দুটি-সব মিলিয়ে মোট নয়টি চালানে এই জ্বালানি দেশে আনা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে সবকটি চালান সফলভাবে সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

‎সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট -১ এর প্রেসার অপারেটিভ রিলিফ ভালভ ত্রুটিমুক্ত হয়েছে। রাশিয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ভালভটির ওপর ১৬ এমপিএ উচ্চচাপের পরীক্ষা গতকাল বুধবার সফলভাবে শেষ...
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে স্থলবন্দরে। ট্রাক প্রতি ভাড়া বেড়েছে চার থেকে পাঁচ হাজার টাকা। এছাড়া দূরপাল্লার ট্রাক কমে যাওয়ায় শত শত ভারতীয় ট্রাক পণ্য খালাসের অপেক্ষায়। ফলে,...
সরকার ভাড়া নির্দিষ্ট করে দিলেও রাজধানীর লোকাল বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অভ্যন্তরীণ রুটে ৫ থেকে ১৫ টাকা বাড়তি নেওয়ার অভিযোগ তাদের। তবে, দূরপাল্লার বাসে এখনও আগের ভাড়াই নেওয়া...
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মোহাম্মদ আখতারুজ্জামানকে ১ দিনের রিমান্ড দেওয়া...
অব্যবস্থাপনার মাধ্যমে কোনো সরকার টিকে থাকতে পারে না মন্তব্য করে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান বলেছেন, ‘নতুন করে সংগ্রামে নামতে হবে।’ শনিবার...
গাড়িতে ব্যবহৃত সিএনজি সিলিন্ডার নিয়ে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। কখনো ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময়, কখনো সড়ক দুর্ঘটনার পর, আবার কখনো সিলিন্ডার পরিবহনের সময় ঘটছে বিস্ফোরণ। ২০২৪ ও ২০২৫ সালে ঘটেছে এমন...
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা সাজ্জাদ হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর