রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১০:৪২ এএম

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। শুক্রবার ভোর ৬টা ২৪ মিনিটের দিকে জ্বালানিবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। 

এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা হয় লরিগুলো। সেনাবাহিনীর নিরাপত্তায় যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে রূপপুর  পৌঁছায় সেগুলো। পথে মহাসড়কের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। 

সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এ নিয়ে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টিসহ মোট সাতটি চালান রূপপুরে এসেছে।

পুলিশ জানিয়েছে, জ্বালানি পরিবহনের সময় যানজট এড়াতে মহাসড়কে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পুরো পরিবহন কার্যক্রম সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। এর মধ্যে আজ সপ্তম চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে। এ ছাড়া প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি দেশে আনা হবে।

চলতি নভেম্বর ও ডিসেম্বর মাসে আরও দুইটি ফ্লাইটে রাশিয়া থেকে ইউরেনিয়ামের চালান দেশে আসার কথা রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে জ্বালানি সরবরাহের পুরো প্রক্রিয়া শেষ করবেন তারা।

এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে পৌঁছায়। ওই বছরের অক্টোবর ও নভেম্বর মাসে আরও চারটি চালানে জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়। চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে জ্বালানি স্থাপনের কাজ শেষ হয়। প্রায় দেড় বছর পর ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তন করতে হবে। এ জন্য গত ৩ অক্টোবর প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির একটি চালান রূপপুরে আনা হয়। সর্বশেষ ১৪ নভেম্বর দ্বিতীয় ইউনিটের ষষ্ঠ চালানের জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছায়।

চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ করবে। এরপর নির্ধারিত সময় পরপর জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে। কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

ইতোমধ্যে প্রকল্পটির প্রথম ইউনিট  পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে৷ ইউনিটটি থেকে গত ১৭ নভেম্বর প্রথমবারের মত সাড়ে ৮ ঘন্টা নিরবিচ্ছিন্ন ভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। এসময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। 

তারা জানান, একশ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ধাপে ধাপে আরও কয়েকটি পরীক্ষা চালানো হবে। এতে সময় লাগবে আরও কয়েকমাস। পাশাপাশি দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমও এগিয়ে চলছে। এরই মধ্যে এ ইউনিটের জন্য জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।

দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন, রেলযাত্রার মানের উন্নয়ন এবং প্রসারিত করার জন্য বর্তমান সরকারের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলাম। বৃহস্পতিবার...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাত ১২টার পর দোগাছী বাজারে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা হয়। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’...
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় সরকারি সার বিতরণের সময় হট্টগোল ও ভাঙচুর করে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে এ ঘটনা হয়।
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে করতে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক উভয় পর্যায়ের অংশীদারদের সঙ্গেই কাজ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ শুক্রবার সকালে পররাষ্ট্র...
কৃত্তিম বুদ্ধিমত্তা-এআইয়ের ওপর ভিত্তি করে শিক্ষার নতুন এক প্রজন্ম গড়ে উঠছে এবং সরকার এ বিষয়ে অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন  শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে...
শিক্ষকতা কেবল একটি পেশা নয়; এটি মানুষ গড়ার মহান দায়িত্ব এবং জাতির ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান ভিত্তি। একটি রাষ্ট্রের শিক্ষাব্যবস্থার মান নির্ভর করে একজন যোগ্য, দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ...
গোপালগঞ্জে চলাচলকারী অভিযাত্রী কমিউটার ট্রেন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার ওপর দিয়ে চলাচলকারী আরও ৭টি আন্তঃনগর ট্রেন বিকল্প পথে চলাচল করবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর