পাবনায় রাশিয়ানদের কাছে বিক্রি করতে তৈরি হতো মদ, গ্রেপ্তার ২ 

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের কাছে বিক্রি করতে বিদেশি মদ তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নতুন হাট ব্র‍্যাক অফিসের পাশের তিনতলা একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় প্রায় ১০০ লিটার বিদেশি মদ ও প্রায় দুই হাজার লিটার জাওয়া ও মদ তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযুক্তরা হলেন—রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিক জাভেফ জাফর ও বাসা মালিক মো. উজ্জ্বল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম বলেন, ‘দীর্ঘদিন ধরেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চক্রটি দেশি–বিদেশি মদ তৈরি করে গ্রীন সিটি এলাকায় বিক্রি করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান।’

ফরিদপুরে চার বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক বছর...
মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক কলহের জেরে স্ত্রী উর্মি আক্তারকে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সজীব মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা...
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে কুমিল্লায় কৃষি খাতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে শীতকালীন সবজি। পাশাপাশি সরিষা, রোপা আমন, মরিচ ও ধনিয়াসহ বিভিন্ন...
চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।
বিশ্ববাজারে টানা দরপতনের প্রভাব পড়েছে দেশের সোনার বাজারেও। গত ১০ মাসে দেশের বাজারে দাম প্রায় ৩৫ শতাংশ কমে ২ লাখের নিচে নামল সোনার ভরি। চলতি মাসেই ৯ দফা কমেছে দাম। মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়...
কারিগরি ত্রুটির কারণে সাময়িক বন্ধ থাকার পর জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার পুনরায় পুরোপুরি সচল হয়েছে। সংশ্লিষ্ট কারিগরি দল রোববার সকালে ত্রুটি শনাক্তের পর তা সমাধান করতে সক্ষম হয়।
কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ শর্তহীনভাবে প্রায় ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। 
সরকার শ্রমবান্ধব বাজেট প্রণয়নের পরও তৈরি পোশাক খাতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ খাতের অস্থিরতা রোধে শ্রমিক ও মালিকদের সজাগ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর