দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশ সদস্যসহ নিহত ২

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৪৭ এএম

দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কলাবাগান নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর ফুলবাড়ী উপজেলার লক্ষীপুর এলাকার আফফার উদ্দিনের ছেলে মো. জহুরুল ইসলাম (৪০) ও একই উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের হবিবুর রহমানের ছেলে সুজন হোসেন (৪০)। নিহতদের মধ্যে জহুরুল ইসলাম পুলিশের ডিএসবি নীলফামারী জেলার জলঢাকা থানা কর্মরত ছিলেন। সুজন ফুলবাড়ি উপজেলায় ওষুধ কোম্পানির রিপেজেন্টিভ হিসেবে কর্মরত ছিলেন। তাঁরা সম্পর্কে বন্ধু।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত সোমবার রাজশাহীতে একটি মামলার সাক্ষ্য দিতে যান তিনি। সাক্ষ্য শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। পথে বিরামপুরের কলাবাগান এলাকায় একটি বাস মোটসাইকেলটিকে ধাক্কা দিলে জহিরুল ও মোনাইম হোসেন সুজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। এ ঘটনায় বাসটিকে জব্দ করেছে পুলিশ।

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সামসুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মাথা এবং শরীরের বিভিন্ন স্থান থেকে প্রচুর রক্তক্ষরণের কারণেই মূলত তাদের মৃত্যু হয়েছে।

ওসি সুব্রত কুমার সরকার জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর