ধানের বস্তুায় লুকানো ছিল বিপুল পরিমাণ ফেনসিডিল 

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১০:১১ পিএম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অভিনব কায়দায় তিনটি ধানের বস্তায় করে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গ্রেপ্তার ফেনসিডিলের বস্তা বহনে ব্যবহার করা ব্যাটারিচালিত অটোসহ মোহাম্মদ নাদিম (৩০) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

পুলিশ জানায়, জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি টিম শুক্রবার দুপুরের দিকে ভূরুঙ্গামারী খামার পত্র নাবিস ঘাটের পার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি অটোতে অভিনব কায়দায় তিনটি ধানের বস্তার মধ্যে নয়টি ছোট ছোট বস্তায় রাখা ২৯৪ বোতল ফেনসিডিলসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি ভূরুঙ্গামারী পশ্চিম ভোটহাট এলাকার বাসিন্দা। 
    
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমীন বলেন, ‘আমরা একের পর এক মাদক কারবারিকে মাদকসহ গ্রেপ্তার করেই যাচ্ছি। গ্রেপ্তারকৃত মাদক কারবারি নাদিম অভিনব কায়দায় ধানের বস্তার আড়ালে ফেন্সিডিল পরিবহনের চেষ্টা করেছিল। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর