ভারতে পাচার হচ্ছিল কোটি টাকার সাপের বিষ

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৫:৫১ পিএম

ভারতে পাচারকালে কোটি টাকা মূল্যের এককেজি সাপের বিষ জব্দ করেছে জয়পুরহাট-২০ বিজিবির সদস্যরা। আজ বুধবার বিকেলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।

জয়পুরহাট-২০ বিজিবির আওতাধীন দিনাজপুরের বিরামপুর উপজেলার ওসমান মোড় এলাকার ঈদগাহ মাঠ নামক স্থান থেকে আজ ভোররাতে বিজিবি সদস্যরা একটি কাঁচের পাত্রে রাখা ওই সাপের বিষ জব্দ করে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, মঙ্গলবার দিবাগত রাতে একদল চোরাকারবারি ওই সীমান্তের ২৮৯/১ এস পিলার এলাকা দিয়ে ভারতে সাপের বিষ পাচার করছে, এমন গোপন সংবাদ পেয়ে উপ–অধিনায়ক মেজর আসিফ হাসান ও ঘাসুরিয়া ক্যাম্পের (বিওপি) টহল কমান্ডার নায়েক আসাদুজ্জানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

তানজিলুর রহমান ভূঁইয়া আরও জানান, পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি বিশেষ ধরনের কাঁচের পাত্রে রাখা এককেজি ওজনের সাপের বিষ পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। জব্দ করা সাপের বিষের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর