‘ভোট কত বড় অধিকার তা জেনেছি বৃদ্ধ কামবালার কাছ থেকে’

আপডেট : ০২ জুন ২০২৪, ০২:৪৭ পিএম

ভোট কত বড় অধিকার, তা একজন বৃদ্ধের কাছ থেকে জেনেছেন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ রোববার সকালে দিনাজপুরে একটি অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের গোদাবাড়ী গ্রামে ৯২ বছর বয়সী বৃদ্ধা কামবালাকে ঘর হস্তান্তর করেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ ছাড়া তিনি কামবালার নামে একটি সড়কও উদ্বোধন করনে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘ভোট কত বড় একটি অধিকার ও কত বড় সম্পদ, সেই শিক্ষা আমি গত নির্বাচনের সময় কামবালার কাছ থেকে পেয়েছি। তিনি কয়েক কিলোমিটার পায়ে হেঁটে নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন ভোটের অধিকারের কথা। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’

প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী কেউ গৃহহীন থাকবে না। সেই অঙ্গীকার অনুযায়ীই কামবালাকে ঘর উপহার দেওয়া হলো বলে জানান প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।

দ্বাদশ সংসদ নির্বাচনের সময় বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে খালিদ মাহমুদ চৌধুরীর নির্বাচনের জনসভায় যোগ দিয়েছিলেন গোদাবাড়ি গ্রামের কামবালা। সে সময় তিনি খালিদ মাহমুদ চৌধুরী হাতে দশ টাকা উপহার দিয়েছিলেন। 

নির্বাচনের জয় লাভের পর খালিদ মাহমুদ চৌধুরী কামবালার সঙ্গে দেখা করতে যান। সে সময় হতদরিদ্র কামবালার দরিদ্রতা স্পর্শ করে খালিদ মাহমুদ চৌধুরীকে।

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর