শেখ হাসিনা সেতুর ৫ স্থানে ফাটল, অপেক্ষা পরীক্ষা-নিরীক্ষার

আপডেট : ২৪ জুন ২০২৪, ১১:৪১ এএম

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর অন্তত পাঁচটি স্থানে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার এই ফাটল ধরা পড়ে। কী কারণে সেতুটিতে ফাটল দেখা দিয়েছে তা জানার জন্য এখন অপেক্ষা পরীক্ষা-নিরীক্ষার।

রংপুরের সঙ্গে লালমনিরহাটের যোগাযোগ সহজ করেছে গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতু। তবে সেই সেতুই এখন পড়ে গেছে শঙ্কায়। স্পষ্ট হয়ে উঠেছে ফাটল।

১০০ বছর মেয়াদের কথা বলা হলেও মাত্র ছয় বছরের মাথায় সেতুতে ফাটল দেখা দেওয়ায় উদ্বিগ্ন স্থানীয়রা। প্রশ্ন উঠেছে ঠিকাদারের কাজের মান নিয়ে।

রংপুর গঙ্গাচড়া লক্ষীটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, ‘আমার যেটা ধারণা এই ব্রিজ ১০০ বছর তো দূরের কথা ১০ বছর টিকবে কিনা সন্দেহ আছে।’

সেতুটির বর্তমান অবস্থায় সংশ্লিষ্ট সরকারি বিভাগের দায় এড়ানোর সুযোগ নেই বলে মনে করছেন অনেকে।

ইউপি সদস্যরা বলছেন, সরকার থেকে অনেক টাকা বরাদ্দ হলেও সেতু নির্মাণে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি রয়েছে। 

সেতুর ফাটল পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। ভারী যান চলাচল বন্ধের জন্য দেওয়া হয়েছে চিঠি।

ভিডিও দেখুন:লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, ‘স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ব্রিজটি বানিয়েছে। আমাকে তারা জানিয়েছে, ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল আসবে তারা পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত দেবে।’

২০১৮ সালে উদ্বোধন হয় তিস্তা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতু।

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা ও বড় ভাইকে জিজ্ঞাসাবাদ শেষে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে মহানগর...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক দুইটি সংবাদ সম্মেলন করেছে আইনজীবী সমিতি ও মহানগর নাগরিক কমিটি। আসামিদের পক্ষে আইনগত লড়াই না করার ঘোষণা...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবনিযুক্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর