গাইবান্ধায় লরিচাপায় মা-ছেলেসহ নিহত ৩, আহত ২

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১০:২১ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লরির চাপায় মা-ছেলেসহ ভ্যানে থাকা তিনজন নিহত হয়েছে। আহত হয় দুজন। সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় এই দুর্ঘটনা হয়।

নিহতরা হলো— উপজেলার দরবস্ত ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিনের স্ত্রী ঝর্ণা বেগম ও ছেলে জিহাদ মিয়া এবং ভ্যানচালক আব্দুল খালেক।

নিহত ঝর্ণা বেগমের স্বজনরা জানায়, ঘটনাস্থলেই ঝর্ণা বেগমের মৃত্যু হয়। পরে হাসপাতালে জিহাদ ও আব্দুল খালেকের মৃত্যু হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘চার যাত্রী নিয়ে ভ্যানটি গোবিন্দগঞ্জের দিকে আসছিল। সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় পৌঁছালে ভ্যানটির এক্সেল ভেঙে যায় এবং চালকসহ যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়ে। এ সময় দিনাজপুরের দিকে যাওয়া একটি তেলের লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ঝর্ণা বেগমের মৃত্যু হয়।’

ওসি আরও বলেন, ‘বাকি চারজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জিহাদ মিয়া ও ভ্যানচালক আব্দুল খালেকের মৃত্যু হয়। তবে ঘাতক লরিটি আটক করা সম্ভব হয়নি।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর