স্থাপনের ২০ বছরেও চালু হয়নি বিরল স্থলবন্দর

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৩৫ এএম

পড়ে আছে নির্মাণ করা হয় সড়ক, ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনের অবকাঠামো। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন প্রায় ২০ বছর আগে স্থাপিত হলেও, চালু হয়নি দিনাজপুরের বিরল স্থলবন্দর। ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সহজ করতে ২০০৫ সালে স্থাপন করা হয় বন্দরটি। তবে শেডে রেলের সংযোগ এবং সড়ক পথে ভারতে বাণিজ্যের অনুমতি না পাওয়ায় কোনো কাজেই আসছে না সড়ক-রেলপথের সমম্বয়ে এ বন্দরটি।

জানা গেছে, রেল ও সড়ক পথে ভারত, নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য বাড়াতে ২০০৫ সালে শুরু হয় বিরল স্থলবন্দরের কার্যক্রম। ২৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পায় বিরল ল্যান্ডপোর্ট লিমিটেড। ২০০৬ সালে সীমান্তের ওপারে রাধিকাপুর পর্যন্ত এবং ২০১১ সালে পার্বতীপুর থেকে বিরল সীমান্ত পর্যন্ত মিটারগেজ রেলপথকে ব্রডগেজে রূপান্তর করা হয়। ২০১৭ সালে ওই রেলপথে শুরু হয় বাণিজ্য। নির্মাণ করা হয় সড়ক, ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনের অবকাঠামো। কিন্তু এখনও পর্যন্ত চালুই হয়নি বন্দরটি। 

এক ব্যবসায়ী বলেন, ‘এটার অনেক গুরুত্ব রয়েছে। কারণ আমরা যদি রেলে মাল নিয়ে আসি তাহলে আমাদের খরচ কম পড়বে এবং আমরা কম মূল্যে ভোক্তাদের কাছে পণ্য পৌঁছাতে পারব।’

স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘এই পোর্টটি চালু হলে আমাদের এলাকার ব্যবসায়ীদের উন্নতি হবে। এলাকার উন্নয়ন হবে।’

প্রায় ২০ বছর আগে স্থাপিত হলেও, চালু হয়নি দিনাজপুরের বিরল স্থলবন্দর। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন আরেক ব্যক্তি বলেন, ‘আমি মনে করে এটি হিলির চেয়েও অনেক বেশি কার্যকর হবে এটি।’ 

বিরল স্থলবন্দর চালু হলে এর মাধ্যমে বাংলাদেশে, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের সুযোগ হবে। তৈরি হবে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান।

বিরল ল্যান্ডপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, ‘এটি দিনাজপুর শহরের একেবারে সন্নিকটে। যার জন্য এটি হলে শহরের যে একটি কর্মচাঞ্চল্য আসবে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এই বিরল স্থলবন্দর।’  

কম খরচে পণ্য পরিবহনে বন্দরটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করতে সরকারের প্রতি উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয় ব্যবসায়ীদের।

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর