দিনাজপুরে পার্ক-রিসোর্ট বন্ধের দাবিতে বিক্ষোভ-ভাঙচুর

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৪০ পিএম

দিনাজপুরের বিরলে ‘জীবন মহল’ নামের একটি পার্ক ও রিসোর্ট ভাঙচুর করা হয়েছে। অসামাজিক ও ইসলামবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে তৌহিদি জনতার ডাকে বিক্ষোভের একপর্যায়ে ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, জীবন চৌধুরী নামের এক ব্যক্তি ‘জীবন মহল’ নামের একটি পার্ক তৈরি করেন। সেখানে দরবারও তৈরি করে। এর আড়ালে সেখানে ইসলাম বিরোধী বিভিন্ন কার্যকলাপ এবং অসামাজিক কার্যকলাপ চলে আসছে। গত ১৬ আগস্ট রাতে পুলিশ জীবন মহল রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে দুই তরুণীসহ সাতজনকে আটক করে। এরপর থেকে ওই পার্ক ও রিসোর্ট বন্ধের দাবিতে তৌহীদি জনতা দাবি জানিয়ে আসছে। এ নিয়ে জীবন চৌধুরীর পক্ষের লোকজন এবং তৌহীদি জনতা পক্ষের লোকজন পাল্টপাল্টি সমাবেশও করে।

গতকাল  বিকেলে জীবন মহল পার্ক এলাকায় উভয় পক্ষ পাল্টাপাল্টি সামাবেশ ডাকে। সমাবেশ চলাকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উত্তেজিত জনতা ‘জীবন মহল’ পার্ক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে ১০-১২ জন আহত হয়। পরে সেনাবাহিনী এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, কিছুদিন আগে এই রিসোর্টে অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা ওই রিসোর্টের পাশে সমাবেশ ডাকে। সেখানে আগে থেকে রিসোর্ট কর্তৃপক্ষের ভাড়া করা লোকজনও সমাবেশ ডাকে। রিসোর্টের লোকজন মুসল্লিদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। ঘটনার ক্ষতিগ্রস্থ পক্ষ মামলা করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে আজ শুক্রবার বিকেলে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। কোনো গ্রেপ্তারও নেই। 

এ বিষয়ে জীবনমহল পার্কের স্বত্বাধিকারী জীবন চৌধুরীর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর