বন্যায় ভেসে এল গন্ডারের মরদেহ, কঙ্কাল সংরক্ষণের উদ্যোগ 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে দিয়ে ভেসে আসা মৃত গন্ডারটি কঙ্কাল সংরক্ষণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ বিষয়ে জানান যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা।

পোস্টে জুয়েল রানা লিখেছেন, ‘বাংলাদেশ থেকে অনেক বছর আগেই গন্ডার বিলুপ্ত হয়েছে। সামাজিকমাধ্যমে দেখতে পেলাম একটি গন্ডার মৃত অবস্থায় নদীর চরে পড়ে আছে। সাথে সাথে বন বিভাগকে জানাই, আমরা নমুনাটি যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরে সংরক্ষণ করতে চাই। অনুমতি পেয়ে জাদুঘরের টিম নিয়ে রওনা হই কুড়িগ্রাম জেলার ভূরঙ্গামারী থানার তিলাই ইউনিয়নের এক দূর্গম চড়াঞ্চলে। উপজেলায় প্রশাসন, ডিএফও রংপুর প্রতিনিধি, পরিবেশ প্রতিরক্ষা সংস্থা শেরপুর, বগুড়ার সেচ্ছাসেবেক টিম ও স্থানীয় চেয়ারম্যানসহ ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে আমরা শিং বিহীন একটি মৃত অর্ধগলিত গন্ডার নদীর পলি মাটির কাঁদায় দেখতে পাই।’ 

জুয়েল রানা আরও লিখেছেন, ‘চামড়া ভালো না থাকায় নমুনাটি স্টাফিং করার প্রক্রিয়া সম্ভব হয়নি। পরবর্তীতে আমরা কঙ্কাল সংগ্রহের উদ্যোগ গ্রহণ করি। সেখানে হাড় সংগ্রহ করার পরিবেশ না থাকায় মোটা পলিথিন দিয়ে নমুনা মুড়ে মাটি দিয়ে আসি। উপজেলা প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যান এ কাজে সার্বিক সহযোগিতা করেছে। নমুনাটি স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রেখে উপজেলা প্রশাসনকে অবহিত করে আসি। দুই মাস পর পচন প্রক্রিয়া শেষ হলে জাদুঘর টিম নমুনাটির কঙ্কাল সংরক্ষণের কাজ শুরু করবে। সঠিক পদ্ধতিতে নমুনাটির কঙ্কাল সংরক্ষিত হলে আধুনিক শিক্ষায় ও গবেষণার এক নতুন দ্বার উন্মোচিত হবে।’

এর আগে গত ৬ অক্টোবর সন্ধ্যায় দুধকুমার নদের স্রোতে গন্ডারটিকে মৃত অবস্থায় প্রথমবার ভাসতে দেখা যায়। পরে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের চরে আটকে পড়ে প্রাণীটির মরদেহ। 

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি ভারতের বিভিন্ন এলাকায় প্রবল বন্যা দেখা দিয়েছে। পাহাড়ধস ও বনাঞ্চল প্লাবিত হয়ে গত কয়েক দিনে দুধকুমার নদ দিয়ে কাঠের গুঁড়ি, মৃত গরু, সাপ, মাছসহ নানা প্রাণী ভেসে আসছে।

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি...
কুড়িগ্রামের চিলমারীতে টি আর, কাবিখা ও কাবিটা প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজের নামে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ প্রকল্পে নামমাত্র মাটি ফেলে বা কাজ না করেই বিপুল পরিমাণ...
সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকরা জানতে পারেন আজ সার বিতরণ করা হবে না। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর