জাল নোট ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

হিলি সীমান্তে জাল টাকার প্রবেশ রোধ করতে বিজিবি বাড়তি সতর্কতা নিয়েছে। নিয়মিত ও বাড়তি টহলের মাধ্যমে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কেউ দেশের ভেতরে জাল নোট নিয়ে প্রবেশ করতে না পারে।

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

সীমান্ত দিয়ে জাল টাকার নোট দেশে প্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ– বিজিবি। নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে বাড়তি টহল দেওয়া হচ্ছে। 

সীমান্তে বিজিবির পক্ষ থেকে বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ‘সীমান্ত দিয়ে জাল টাকার নোট দেশে প্রবেশ সংক্রান্ত একটি বিষয় আমাদের নজরে এসেছে। এরপর থেকেই আমরা বিষয়টি নিয়ে সতর্ক রয়েছি। এটি প্রতিরোধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেটি আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা সতর্ক থাকব, আমাদের পোস্ট বা অন্য কোন জায়গা দিয়ে যদি জাল টাকা আসা–যাওয়া করে, বা কেউ যদি যাত্রী হিসেবে নেওয়ার চেষ্টা করেন সেটি আমরা প্রতিরোধ করব।’

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘এ বিষয়ে আমাদের পোস্টগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে, আমরা সতর্ক আছি। যাতে কোনভাবেই দেশে জাল টাকা প্রবেশ করতে না পারে।’  

 

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই নারী ও দুই পুরুষসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর