লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

আহত রনি মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাওয়া হয়েছে।

 

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের আওতাধীন দৈখাওয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯০২ এলাকায় এ ঘটনা হয়।

স্থানীয়রা জানায়, আজ ভোরে দৈখাওয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ৪–৫ জন বাংলাদেশি নাগরিক গরু চোরাচালানের উদ্দেশে ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে উত্তর গোতামারী এলাকায় অনুপ্রবেশ করে। এ সময় প্রতিপক্ষ ভারতীয় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের শিষরাম ক্যাম্পের টহল দল গরু চোরাকারবারিদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে রনি মিয়া (২২) নামে এক বাংলাদেশি যুবক পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত রনি হাতিবান্ধা উপজেলার গোতামারী গ্রামের বাসিন্দা হারুন অর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত রনি মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন, ‘গুলিবিদ্ধ ব্যক্তি এলাকায় মাদক বহনকারী হিসেবে চিহ্নিত, যার নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে। প্রকৃতপক্ষে এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তবে বিভিন্ন মাধ্যম হতে জানা যায় যে, সংশ্লিষ্ট ব্যক্তি রাবার বুলেটে আঘাতপ্রাপ্ত হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে রংপুরে গিয়ে থাকতে পারে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান।’

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। তার এমন আকস্মিক চলে...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
বিদ্যুৎ খাতে চাহিদামতো জ্বালানি আমদানি ও বকেয়া পরিশোধে অর্থের সংস্থানই মূল চ্যালেঞ্জ। ফলে, সেপ্টেম্বর মাসেও দিনের কোনো কোনো সময় লোডশেডিং ছাড়াচ্ছে আড়াই হাজার মেগাওয়াট। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর...
বছরের সবচেয়ে আলোচিত প্রযুক্তি ইভেন্ট নিয়ে হাজির হচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। বাংলাদেশ সময় আজ ৯ সেপ্টেম্বর রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপলপ্রেমীদের...
সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। বুধবার সকালে ঘটনাস্থল ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে...
অভিযানে সময় ৫৯টি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৭ জনকে। পাশাপাশি অবৈধ চার্জিং পয়েন্টগুলো থেকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর