রংপুরে রেলপথ ও সড়কে একদিনেই ঝরল ৫ প্রাণ

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম

রংপুরের পীরগাছা ও পীরগঞ্জ উপজেলায় পৃথক পাঁচটি দুর্ঘটনায় একই দিনে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন দুই নারী, এক ব্যবসায়ী, এক স্কুলছাত্রী ও এক মোটরসাইকেল আরোহী। 

পীরগাছা রেলওয়ে স্টেশনসংলগ্ন সুখানপুকুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে পৃথক ঘটনায় দুই নারীর মৃত্যু হয়। তাদের মধ্যে উপজেলার দক্ষিণ দুধিঁয়াবাড়ী গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৫৫) ‘পদ্মরাগ’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। অপরজন আনুমানিক ২০ বছর বয়সী এক তরুণী। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয়হীন নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

একই দিন সকালে পীরগাছা বাজারে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে নাহিদ হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। তিনি উপজেলার বটতলা এলাকার ফজলু মিয়ার ছেলে। স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, "নাহিদ একজন পরিচিত ও ভদ্র ব্যবসায়ী ছিলেন। তার এমন আকস্মিক মৃত্যু আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে।"

অন্যদিকে পীরগঞ্জ উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের খেরুয় আলমপুর গ্রামের ধারাকোল বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে রোজাতুল খাতুন (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়। রোজাতুল স্থানীয় রজ্জব আলীর মেয়ে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোজাতুলের এক স্বজন বলেন, "গোসল করতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটবে কেউ ভাবতে পারেনি। মুহূর্তের মধ্যেই একটি পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেল।"

এদিকে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ বাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় উজ্জ্বল রায় নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুলাল রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হতে থাকা দুই পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এ সময় পেছন থেকে আসা 'রোমান পরিবহন'-এর একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই উজ্জ্বল রায়ের মৃত্যু হয়। 

দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্তের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, একই দিনে এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। রেললাইন পারাপারে সচেতনতা বৃদ্ধি, ছাদে নিরাপত্তা নিশ্চিত করা, শিশু-কিশোরদের জলাশয়ে নজরদারির আওতায় রাখা এবং মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

তিস্তা প্রকল্পের ফিজিবিলিটি বা সম্ভাব্যতা যাচাইয়ের রিপোর্ট এখন শেষ পর্যায়ে রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অনুমোদনের পর অর্থ পরিকল্পনা মন্ত্রীর স্বাক্ষর সাপেক্ষে পরবর্তী ৯ থেকে ১০ মাস...
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের হাইওয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে অন্য বাসের ধাক্কায় নজরুল ইসলাম নামের এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এসময় বাসে থাকা অন্তত ৭ যাত্রী আহত হন। আহতদের...
পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া বাজারে মুখোশধারীদের গুলিতে হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তার সহযোগী রিপন হোসেন (৫০) নিহত হয়েছেন। হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে...
দুর্নীতির কারণে বাংলাদেশ এখনো অনগ্রসর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা...
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন 
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। প্রায় এক লাখের বেশি ভোট পেয়ে তিনি পরাজিত করেছেন জামায়াতের দেলোয়ার হোসেনকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮৫টি...
জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা...
চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ সময়ে প্রবাসী আয়...
জাতীয় গ্রিডে সীমিত পরিসরে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের অনুমোদন পেয়েছে রূপপুরের প্রথম ইউনিট। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহও শুরু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর