রংপুর-৪: ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ, পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থীর

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনের ফলাফল ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা অভিযোগ করেছেন, পরিকল্পিত ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ ও প্রশাসনিক পক্ষপাতের মাধ্যমে ১১ দলীয় জোটের প্রার্থী, এনসিপির আখতার হোসেনকে বিজয়ী করা হয়েছে। ফলাফল বাতিল করে পুনর্গণনার দাবিতে তিনি আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন।

শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের ডাকবাংলো কার্যালয়ে উপস্থিত হয়ে ভরসা রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রটি গ্রহণ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান। একই দাবিতে ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল চন্দ্র রায়ও।

অভিযোগপত্রে এমদাদুল হক ভরসা বলেন, ‘ভোটের দিন পরিকল্পিতভাবে একটি মব সৃষ্টি করা হয়। সেই মবের প্রভাবে বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি হয় এবং শেষ পর্যন্ত ফলাফল একতরফাভাবে প্রভাবিত করা হয়।’ তিনি দাবি করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আখতার হোসেনের সমর্থকেরা বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার করেন এবং প্রশাসনের একটি অংশ নীরব ভূমিকা পালন করে।

সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে তিনি উল্লেখ করেন, তার নির্বাচনী প্রতীক ধানের শীষে প্রদত্ত প্রায় সাড়ে ৮ হাজার ভোট অযৌক্তিকভাবে বাতিল করা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের এজেন্টদের আপত্তি সত্ত্বেও ধানের শীষে সিল মারা বহু ব্যালট অবৈধ ঘোষণা করা হয়েছে। যেখানে ভোটের ব্যবধান কম, সেখানে এত বিপুলসংখ্যক ভোট বাতিল হওয়া স্বাভাবিক নয়। এতে ফলাফলে বড় ধরনের প্রভাব পড়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, গণনার সময় পর্যাপ্ত স্বচ্ছতা ছিল না এবং তার প্রতিনিধিদের অনেক ক্ষেত্রে গণনা প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়। তিনি বলেন, ‘আমরা নিরপেক্ষ তদন্ত ও পুনর্গণনা চাই। জনগণের ভোটের সঠিক প্রতিফলন নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব।’

বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল চন্দ্র রায়ও গণনা প্রক্রিয়ায় অসঙ্গতির অভিযোগ তুলে বলেন, ‘ভোটারদের উপস্থিতি ও উৎসাহ ছিল উল্লেখযোগ্য। কিন্তু গণনার পর্যায়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। প্রকৃত ফলাফল জানতে হলে পুনর্গণনা ছাড়া বিকল্প নেই।’

অভিযোগের বিষয়ে এনসিপি প্রার্থী আখতার হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এবং ফলাফল জনগণের রায়ের প্রতিফলন।

ফলাফল ঘোষণার পর শুক্রবার রাতে রংপুর নগরের হারাগাছ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। তাদের দাবি, অন্যায়ভাবে ভোট কারচুপি করা হয়েছে। পূর্ণ পুনর্গণনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।

এদিকে নির্বাচন কমিশনের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি বিধি অনুযায়ী পর্যালোচনা করা হবে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

রংপুর-৪ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এবারের নির্বাচনে একাধিক দলের সক্রিয় অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র। ফলাফল ঘোষণার পর থেকেই বাতিল ভোটের সংখ্যা ও গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

অন্যদিকে রংপুরের পীরগঞ্জ উপজেলায় জামায়াতের এক প্রার্থীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ করেন প্রার্থী সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে ভোটের ফল প্রভাবিত করা হয়েছে।’ ব্যাপক ব্যবধানে পরাজয়ের পর উপজেলা চত্বরে তার সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেন।

এ ছাড়া পীরগাছা-কাউনিয়া ও পীরগঞ্জ এলাকাতেও ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একটি অংশ জানান, তারা ঘোষিত ফলাফল মেনে নিতে পারছেন না।

শেরপুরের ঝিনাইগাতীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত শেরপুর-৩ আসনের ভোটকে সামনে রেখে ভোট কেনাবেচার দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন প্রয়াত নুরুজ্জামান বাদলের ছোট ভাই মো. মাসুদুর রহমান। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে রানু আক্তার (রুনা আক্তার নামেও পরিচিত) নামে এক গৃহবধূকে তালাক দিয়েছেন শিবিরের এক কর্মী। দুই সন্তানের জননী ওই নারী অভিযোগ করেন, তার স্বামী নূর মোহাম্মদ সুমন...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৬ জন প্রার্থীর মধ্যে ২৫ জনই জামানত হারিয়েছেন। মোট প্রার্থীর প্রাপ্ত ভোটের এক-অষ্টমাংশ অর্জন করতে না পারায় তাদের জামানত...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর