লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে লালমনিরহাট বুড়িমারী রেলরুটে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১০:২১ এএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে লালমনিরহাট বুড়িমারী রেলরুটে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আইয়ুব আলী ওই এলাকার মনির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আইয়ুব আলী ঘুম থেকে উঠে বাড়ির পাশে রেললাইনে গিয়ে শুয়ে পড়েন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যায়। 

লালমনিরহাট রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার বলেন, লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। 

গাজীপুরের কালীগঞ্জে রাতের টহল চলাকালে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের উপপরিদর্শক ও বিএনপির এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে এ হত্যাকাণ্ড হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 
সাজেকের পরিস্থিতি এখন স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার আবদুর রকিব। বৃহস্পতিবার বেলা আড়াইটায় রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় এ...
দেশের বাজারে আজও কমল সোনার দাম। আজ শুক্রবার ভরিতে কমেছে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। আগের দিন বৃহস্পতিবারও দাম কমেছে। 
২৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফর শুরু হওয়ার কথা। সেই সফরে জাপানের কাছে প্রায় ১৪ বিলিয়ন ডলার, অর্থাৎ ১ লাখ ৭২ হাজার ৫০০ কোটি টাকার বিনিয়োগ ও সহযোগিতার প্রস্তাব তুলে ধরতে চায় বাংলাদেশ।
পূজা উপলক্ষে টানা ৫ দিনের ছুটির কারণে রাজধানীর কাঁচাবাজারে সকাল থেকেই ক্রেতা কম। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। এছাড়া ডিম ও ব্রয়লার মুরগির দামও কিছুটা কমেছে। তবে ঝাঁজ বেড়েছে মসলার...
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। ২৬ অক্টোবর সোমবার রাত ৮টা থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনটি চলাচল শুরু করবে। 
লোডিং...

এলাকার খবর