৬ বছর ধরে বরাদ্দ নেই, ধুঁকছে চরকাই গবেষণা কেন্দ্র

দিনাজপুরের চরকাই বন গবেষণা কেন্দ্র ৬ বছর ধরে বরাদ্দহীন অবস্থায় অবহেলায় পড়ে আছে। নেই গবেষণাগার, জনবল ও নিরাপত্তা। প্রতিদিন চুরি হচ্ছে মূল্যবান গাছ, হুমকিতে বিরল প্রজাতির বনসম্পদ।

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পিএম

অবহেলায় পড়ে আছে দিনাজপুরের চরকাই বন গবেষণা কেন্দ্র। প্রতিষ্ঠার সাত দশকেও তৈরি হয়নি গবেষণাগার। নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি বা জনবল। জরাজীর্ণ অবস্থা অফিস কক্ষের। তদারকির অভাবে অরক্ষিত বনভূমি থেকে প্রতিদিন চুরি হচ্ছে মূল্যবান গাছ। কর্মকর্তারা জানান, উত্তরবঙ্গের একমাত্র বন গবেষণা কেন্দ্রটিতে ছয় বছর ধরে কোনো বরাদ্দ নেই।

দিনাজপুরের চরকাই বনে সাত দশক আগে প্রতিষ্ঠিত গবেষণা কেন্দ্রটি মূলত বনায়ন কৌশল, নতুন প্রজাতির গাছের অভিযোজন ক্ষমতা এবং গাছের চারা উৎপাদন নিয়ে কাজ করে। তবে উত্তরাঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষার লক্ষ্যে নির্মিত গবেষণা কেন্দ্রটি পড়ে আছে ভুতুড়ে পরিবেশে।

চারা উৎপাদনের জন্য প্রায় ২০ বছর আগে শেড নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কাজ শেষ না করেই ঠিকাদারেরা চলে যাওয়ায় সেভাবেই পড়ে আছে। অব্যবহৃত পাম্প মেশিনটিও চুরি হয়েছে অনেক আগে। কয়েক দশক আগে নির্মিত ভবন বা কোয়ার্টারে বসবাসের পরিবেশ নেই।

চরকাই বন গবেষণা কেন্দ্রের স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘আমাদের নিরাপত্তা, ভালো থাকার ব্যবস্থা যদি না করা হয় তাহলে আমরা প্রতিষ্ঠানের জন্য যে লড়ব বা কাজ করব সেই মানসিকতা নষ্ট হয়ে যায়। গবেষণা কেন্দ্রটিকে যদি সামনে এগিয়ে নিতে চাই আমরা তাহলে কার্যালয়টিকে ঢেলে সাজাতে হবে।’

গবেষণা কেন্দ্রটির অধীনে ১৯১ একর বনাঞ্চল পাহারায় নিরাপত্তারক্ষী মাত্র একজন। কোনো যানবাহন এবং আগ্নেয়াস্ত্র না থাকায় শুধু লাঠি নিয়ে পায়ে হেঁটে দিতে হয় বন পাহারা। সীমানা প্রাচীর বা বেষ্টনী না থাকায় ধ্বংসের মুখে মূল্যবান বনজ সম্পদ। 

এক কর্মচারী জানান, গবেষণা কেন্দ্রটি পাহারা দেওয়ার জন্য কোনো যানবাহন নেই। একটি জরাজীর্ণ গাড়ি ছিল, সেটিও এখন আর চালানোর সুযোগ নেই। নিজস্ব বাইসাইকেল বা মোটরসাইকেলেই বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়।

চরকাই গবেষণা কেন্দ্রের আওতায় থাকা বনভূমিতে দেশীয় নানা প্রজাতি ছাড়াও রয়েছে ৬৬ প্রজাতির বিরল গাছ।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর