দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাপায় দুই কিশোরসহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

আপডেট : ২৩ মে ২০২৬, ০১:২৩ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাপায় দুই কিশোরসহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো–ঘোড়াঘাট উপজেলার নুরপুর গ্রামের মো. আল আমিন (১৫), মগলিশপুর গ্রামের সৈকত (১৬) এবং আফসরাবাদ কলোনির মো. কাইয়ুম (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, তিনজন মোটরাসাইকেল নিয়ে রানীগঞ্জ বাজারে যাচ্ছিল। এ সময় তারা স্থানীয় সড়ক থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উঠলে দিনাজপুরগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। অন্য দুজনকে গুরুতর আহত অবস্থায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ঘটনাস্থলেই চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে।

ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনায় পুলিশ ট্রাকের হেলপারকে আটক এবং ট্রাক জব্দ করেছে। মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর