কুড়িগ্রামে রেললাইনে বালু ভর্তি ট্রাক উল্টে রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৬:১৩ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনের ওপর বালুবাহী ট্রাক উল্টে পড়ায় বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার ভোরের এ দুর্ঘটনায় রেল যোগাযোগে সৃষ্টি হয়েছে বড় ধরনের বিপর্যয়। এতে আটকে গেছে কুড়িগ্রাম এক্সপ্রেস ও রমনা কমিউটার ট্রেন। ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজারহাট-তিস্তা আঞ্চলিক সড়কের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে কুড়িগ্রাম এক্সপ্রেস ও রমনা কমিউটার ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। 

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরানোর কাজ শুরু করে। রেলপথ দ্রুত সচল করতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

এ বিষয়ে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা জানান, ট্রাকটি সরানোর কাজ চলছে। রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। 

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কুড়িগ্রাম-তিস্তা রুটে ট্রেন চলাচল বন্ধ।

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে কৃষকেরা জোট বেধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তায় প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে যায়। রোববার দুপুরে দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ...
নওগাঁর আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইলিয়াস হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শাহ আলম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের অদূরে বটতলার জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা হয়।
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর