রেকর্ড ২০৭২ কোটি টাকায় চেলসি ছেড়ে ম্যান সিটিতে যোগ দিলেন এনসো ফের্নান্দেস

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম

স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিকে ছেড়ে দেওয়ার পর থেকেই একজন বিশ্বমানের মিডফিল্ডারের খোঁজে ছিল ম্যানচেস্টার সিটি। অবশেষে গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে রদ্রির বিকল্প পেয়েছে সিটি। আরেক বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনসো ফের্নান্দেসের সঙ্গে ৫ বছরের চুক্তি করেছে ম্যানচেস্টারের ক্লাবটি। সেটাও ব্রিটিশ রেকর্ড সাড়ে ১২ কোটি পাউন্ডের। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ২০৭২ কোটি টাকা।

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে ভেড়াতে সেই রেকর্ড ছুঁতে হলো ম্যান সিটিকে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ম্যান সিটি। 

প্রিমিয়ার লিগের এক ক্লাব ছেড়ে আরেক ক্লাবে যোগ দিয়ে এনসো ফের্নান্দেস বলেছেন, ‘প্রত্যেক খেলোয়াড়ই এমন একটি ক্লাবের অংশ হতে চায়। কারণ সবাই জানে, সিটি কতটা ভালোভাবে পরিচালিত হয়। এখানে আসতে পেরে আমি এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না। সিটি যাতে আরও ট্রফি জিততে পারে, সেই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। এই ক্লাবটি সাফল্যের জন্যই তৈরি।’

চেলসি অবশ্য এনসো ফের্নান্দেসকে বিক্রির জন্য শুরুতে গত ১৪ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। তাদের লক্ষ্য ছিল, প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই আর্জেন্টাইন মিডফিল্ডারের বিষয়টি সমাধান করবে। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন সূত্র জানিয়েছে, চেলসি এনসো ফের্নান্দেসের দাম শুরুতে ১২ কোটি পাউন্ড নির্ধারণ করেছিল। সেই দামের কথা আগ্রহী সব পক্ষকেও জানিয়ে দিয়েছিল চেলসি। কিন্তু চেলসির দেওয়া ডেডলাইন পেরিয়ে গেলেও কোনো দল আনুষ্ঠানিকভাবে এগিয়ে আসেনি। অন্যদিকে চেলসি ছাড়ার ইচ্ছায় ফের্নান্দেস ছিলেন অনড়।

ফের্নান্দেসের ইচ্ছা এবং সর্বশেষ ৪৮ ঘণ্টায় সিটির প্রবল আগ্রহে শেষ পর্যন্ত চুক্তি সম্পন্ন হয়েছে। আর তাতে চেলসি তাদের প্রাথমিক দামের চেয়েও ৫০ লাখ পাউন্ড বেশি পেয়েছে।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে তৎকালীন প্রিমিয়ার লিগ রেকর্ড ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে এনসোকে কিনেছিল চেলসি। সেই দিক বিবেচনায় ফের্নান্দেসকে বিক্রি করে লাভই করেছে লন্ডনের ক্লাবটি।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর