গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৫:১৮ পিএম

গাইবান্ধা সদর উপজেলার ভেড়ামারা ব্রিজ এলাকায় ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে আমির উদ্দিন (৪০) নামে এক রেস্টুরেন্ট মালিককে আটক করেছে পুলিশ। তার মালিকানাধীন ‘জাফলং চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্টে’আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। 

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ভেড়ামারা ব্রিজ এলাকার জাফলং চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্ট থেকে আমিরকে আটক করা হয়। তিনি সদর উপজেলার দারিয়াপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে ওই রেস্টুরেন্টে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্ট মালিক আমির উদ্দিনকে মারধর করে আটকে রাখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ওই রেস্টুরেন্ট থেকে অভিযুক্ত আমিরকে উদ্ধার করতে গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর বাধার মুখে পড়ে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কৌশলে মোটরসাইকেলে অভিযুক্ত আমির উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে রেস্টুরেন্টটিতে আগুন দেয় বিক্ষুব্ধরা। 

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘জনরোষ থেকে অভিযুক্ত রেস্টুরেন্ট মালিক আমির উদ্দিনকে আমরা আটক করে থানায় এসেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর