কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলে একযুগেও কাটেনি বৈষম্য

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৬:১৭ পিএম

কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলে এক যুগেও বৈষম্য কাটেনি। গড়ে ওঠেনি তেমন একটা ছোট ও মাঝারি শিল্প। আইটি প্রশিক্ষণ কেন্দ্র চালু হলেও দীর্ঘদিন ধরে তা তালাবদ্ধ। রয়েছে কর্মসংস্থানের সংকট। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের দাবি স্থানীয়দের। 

২০১৫ সালে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময়ের পরও এ এলাকায় উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নয়ন হয়নি। একটি আইটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হলেও সেটি গত প্রায় দুই বছর ধরে তালাবদ্ধ। অধিকাংশ মানুষের জীবিকা এখনও কৃষিকাজ ও দিনমজুরির ওপরই নির্ভরশীল।

একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ থাকলেও তা নামে মাত্র। প্রাথমিকে শিক্ষার্থী উপস্থিতি থাকলেও মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষার্থী একেবারেই কম। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের দাবি স্থানীয়দের।

উন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়তে প্রশিক্ষণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার বলেন, ‘দক্ষ মানবসম্পদ গড়তে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’

২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে ৬৮ বছরের বন্দিদশা ও রাষ্ট্রহীন জীবনের অবসান ঘটে। প্রথমবারের মতো নাগরিক পরিচয় ও সাংবিধানিক অধিকার পান বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর