কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নির্মিত হয়েছিল, তালাবদ্ধ 'ডিসেট' খোলার আশ্বাস

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম

পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নির্মিত সরকারি ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার-'ডিসেট' দীর্ঘদিন তালাবদ্ধ। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে কম্পিউটার, আসবাবপত্রসহ মূল্যবান অবকাঠামো। তবে কেন্দ্রটি দ্রুত চালুর উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। 
 
পঞ্চগড় সদরের বিলুপ্ত গারাতি ছিটমহলের ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার। দীর্ঘদিন ধরেই কেন্দ্রটিতে ঝুলছে তালা।

২০১৮ সালে বিলুপ্ত ছিটমহলের বেকার তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা গড়ে তোলা হয় এই প্রশিক্ষণ কেন্দ্র। কিন্তু স্থানীয়দের কোন কাজেই আসছে না কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রটি। রক্ষণাবেক্ষণের অভাব ও অবহেলায় নষ্ট হচ্ছে কম্পিউটার, আসবাবপত্রসহ অন্যান্য সরঞ্জাম।

স্থানীয় এক ব্যক্তি বলেন, নতুন নতুন যখন চালু হয়েছিল, তখন অনেক বরাদ্দ ছিল। অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছিল। তারা আউটসোর্সিংয়ের কোর্স করে স্বাবলম্বী হয়েছে। 

এক নারী বলেন, আগে চলত। এখন বন্ধ রাখা হয়েছে। 
 
পঞ্চগড় মফিজার রহমান কলেজের অধ্যক্ষ মো. নুরু উল্লাহ বলেন, নতুন ট্রেইনার নিযুক্ত করে যদি কেন্দ্রটি চালু করা যেত তাহলে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাসহ এই এলাকার শিক্ষিত বেকাররা উপকৃত হতো। 

প্রশিক্ষণ কেন্দ্রটি দ্রুত চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।  

পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, আমরা সরেজমিনে জায়গা পরিদর্শন করব এবং  চাহিদাভিত্তিক কী ধরনের উন্নয়ন প্রয়োজন এবং আমাদের যেসব অবকাঠামো রয়েছে এগুলো কীভাবে কার্যকর করা যায়, আমরা সেভাবে ব্যবস্থা করব। 

তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র চালু হয় ২০২১ সালের ২১ মার্চ। মাত্র ৬ মাসে কেন্দ্রটি থেকে প্রশিক্ষণ নেন ৩৫০ জন।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর