রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা: ময়নাতদন্তকারী চিকিৎসক

রংপুর নগরের মাছুয়াপাড়ায় একই পরিবারের ৪ জনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক বাবলু কুমার বিশ্বাস। তাদের মরদেহে কোনো রাসায়নিক বা কেমিক্যাল বার্নের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি। 

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৫:০৩ পিএম

রংপুর নগরের মাছুয়াপাড়ায় একই পরিবারের ৪ জনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক বাবলু কুমার বিশ্বাস। তাদের মরদেহে কোনো রাসায়নিক বা কেমিক্যাল বার্নের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি। 

আজ সোমবার দুপুরে চিকিৎসক বাবলু কুমার বিশ্বাস জানান, মরদেহ পচনের স্বাভাবিক প্রক্রিয়ায় পোশাকের বাইরে থাকা অংশ অনেক সময় কালচে দেখায়। রক্ত ও শরীরের টিস্যুর পরিবর্তনের কারণেই নিহতদের মুখ কালচে ও বীভৎস দেখিয়েছে।

ময়নাতদন্তকারী চিকিৎসক বলেন, ‘শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে। ধস্তাধস্তির কারণে শরীরের বিভিন্ন স্থানে সামান্য আঘাতের চিহ্ন থাকতে পারে। কোনো ধরনের কেমিক্যাল বার্ন বা এ রকম কোনো কিছু ছিল না। কালো দেখাচ্ছে, এটা ঠিক। কিন্তু ডিকম্পোজিশন প্রসেসে ব্লাড পচে যেতে থাকলে কালারগুলো আস্তে আস্তে এ রকম হয়ে যায়।’

এর আগে চারজনের মরদেহ উদ্ধারের পর তাঁদের মুখের কাছে তরল পদার্থ দেখতে পায় পুলিশ। নিহতদের মুখ বীভৎস থাকায় মরদেহে কোনো রাসায়নিক ব্যবহার করা হয়েছিল কি না, সে বিষয়ে সন্দেহ তৈরি হয়। 

রংপুর সিআইডি বলছে, সব আলামতের রিপোর্ট হাতে পেলে সব রহস্য উদঘাটন করা সম্ভব হবে। রংপুর সিআইডির ইনচার্জ সুমিত চৌধুরী বলেন, ‘সব ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।’

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবার হত্যাকাণ্ডের শিকার হন। নিহতরা হলেন– গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী ও ছেলে প্রিয়ম। গত শনিবার রাতে মাছুয়াপাড়ার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনেরা জানান, বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বজনেরা শনিবার বাড়িতে গিয়ে চারজনের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এ ঘটনায় প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে তাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার পর কারাগারে পাঠানো হয়। এর আগে পুলিশের জিজ্ঞাসাবাদেও হত্যার কথা স্বীকার করেন দুই আসামি। একই দিন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
  

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জরায়ু অপারেশনের সময় এক রোগীর মূত্রথলি কেটে ফেলার মারাত্মক অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি গোপন রাখতে স্বজনদের না জানিয়ে তড়িঘড়ি করে ওই রোগীকে ঢাকায় স্থানান্তর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর