রাজধানীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী–শাশুড়ি আটক

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৬:১১ পিএম

রাজধানীর শ্যামপুর থানার করিমুল্লাবাগ এলাকার একটি বাসা থেকে তাসরিন জাহান (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

সোমবার আনুমানিক দুপুর ১টার দিকে এ ঘটনা হয়। ঘটনার পর নিহতের স্বামী রনি আহমেদ ও শাশুড়ি রোকিয়া বেগমকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রের দাবি, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তাসরিনের সঙ্গে রনি আহমেদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাসরিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল তার শ্বশুরবাড়ির লোকজন।

নিহতের মামা সেলিম অভিযোগ করে বলেন, যৌতুকের জন্য এর আগেও কয়েকবার সালিশ-দরবার হয়েছে। দাবিকৃত শোকেস, ফ্রিজসহ নানা আসবাবপত্র ও নগদ টাকা দেওয়ার পরও তারা অতিরিক্ত টাকার জন্য চাপ দিচ্ছিল। টাকা না দিলে মেয়েকে ফেরত পাঠানো বা মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। অবশেষে হুমকি অনুযায়ী তারা আমার ভাগনিকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

সেলিম আরও জানান, হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে নিহতের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলানোর চেষ্টা করে ব্যর্থ হয় ঘাতকরা। পরবর্তীতে দুপুরের দিকে মেয়ের পরিবারকে না জানিয়েই তারা লাশ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে গিয়ে তাসরিনকে মৃত অবস্থায় পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক শ্যামপুর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। 

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় শ্যামপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তারই কথিত প্রেমিক কক্সবাজারের রিয়াজ উদ্দিন রাজুকে আটক করেছে সদর থানা-পুলিশ।
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় ছেলের বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় বাস ও চালকের সহযোগীকে আটক করলেও পালিয়ে গেছে...
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার...
দেশের বিভিন্ন জেলায় সড়ক-মহাসড়ক বেহাল হওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বিভিন্ন স্থানে অপরিকল্পিত বাঁক, গর্ত। এছাড়া গ্রামীণ এলাকায় কাঁচা রাস্তায় সামান্য বৃষ্টিতেই কাদা ও জলাবদ্ধতা। এতে বাড়ছে দুর্ঘটনা,...
বাংলাদেশিদের ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশকে এখন ‘সেইফ কান্ট্রি’ (নিরাপদ দেশ) হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার ম্যাগনাস...
দীর্ঘদিন ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরশীল সেচ ব্যবস্থায় বাড়তি খরচের চাপে ছিলেন কৃষকরা। এবার সৌরবিদ্যুৎচালিত সেচপাম্পে বদলে যাচ্ছে সেই চিত্র। ফরিদপুরের চরাঞ্চলে ফিতা পাইপ ও স্প্রিংকলারের মাধ্যমে...
লোডিং...

এলাকার খবর