হামের উপসর্গে একদিনে আরও ৫ প্রাণহানি

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম

হামের উপসর্গ নিয়ে শুক্রবার ৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৮৬ জনে।

একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২১০ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৪৬ জনের। এ নিয়ে সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৯৭২ জন। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ১১ হাজার ৪০ জনের শরীরে। 

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৮০ হাজার ২ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৩৫ জনে।  আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১ রোগী।
ডেঙ্গুর টিকা আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা জানান তিনি।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
ডার্ক ওয়েবে দেশের ১৮ লাখ নাগরিকের তথ্য ছড়িয়ে থাকার প্রমাণ মিলেছে। এর ফলে দেশের ১৫টি খাত ঝুঁকির মুখে পড়েছে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত এক সেমিনারে এসব তথ্য জানানো...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর